Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, ওই সময়ের মধ্যেই নির্বাচন হবে। প্রস্তুতি আছে কিন্তু জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।

Card image

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ ধরনের বিষয় এক করে কোন পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তাহের বলেন, ‘জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়।’ তিনি বলেন, গণভোটের মাধ্যমে আইনগত একটি ভিত্তি হবে। নির্বাচন কমিশনারদের অবসরের পরও জবাবদিহির আওতায় আনতে বিদ্যমান আইনে সংশোধনের প্রস্তাব দিয়েছে জামায়াত। এনসিসি প্রস্তাবে জামায়াত নীতিগতভাবে একমত। তবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে ব্যাতীত। তাহের বলেন, একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়। সে জন্য একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবেন না।

Card image

স্থানীয় সরকার বিভাগ এক বিবৃতিতে বলেছে, নগরভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বুধবার থেকে আন্দোলন করছে। এতে স্থানীয় সরকার বিভাগ এবং ডিএসসিসির কার্যক্রম ব্যাহত হচ্ছে। আদালতে বিচারাধীন থাকায় আইনসঙ্গত নয় এমন আন্দোলন করে জনদুর্ভোগ না করতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে। মেয়াদসংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরও বলা হয়, ইঞ্জিনিয়ার ইশরাককে আলোচিত রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে তাকে শপথ থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে।

Card image

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটল, সেটি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ৫ আগস্টের পর আরেকটার উদ্ভব ঘটলো ভুয়া সমন্বয়কের। চলুন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করি এই ভুয়া দিয়ে। প্রথমটা শুরু হোক দুদকের ভুয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। দুদকের প্রকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও ধরবেন। অস্বীকার আমরা করি না, আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে। তিনি বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু। আমাদের জনবল খুব কম। এখন দাবি উঠে জনবল বাড়ানোর। আরও বলেন, দুর্নীতির দুইটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট অপরটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে আমাকে কিছু ঘুস দিতে হবে আর সাপ্লাই সাইট বলবে আমি কিছু ঘুস দেব আমাকে কাজটা করে দেন। সবার আগে সাপ্লাই সাইটটা বন্ধ করতে হবে। পরে ডিমান্ড সাইট বন্ধ না হয়ে কোনো উপায় নেই।

Card image

ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

Card image

স্থল সীমান্তপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে বাংলাদেশ থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত, আসবাবপত্র রপ্তানির নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে সকাল থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন দিয়ে মাছ ব্যতীত সব ধরনের পণ্য সামগ্রী ভারতে রফতানি বন্ধ হয়ে পড়ে। প্রতিদিন যেখানে অর্ধশতাধিক ট্রাকে করে বিভিন্ন পণ্য সামগ্রী এপথে ভারতে রপ্তানি বাণিজ্য হয়ে আসছে। সেখানে নিষেধাজ্ঞার কারণে মাত্র তিন গাড়ি মাছ ভারতের ত্রিপুরায় রফতানি হয়েছে। এতে রপ্তানি বাণিজ্যে হঠাৎই স্থবিরতা চলে আসে। বন্দরের ব্যবসায়ীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

Card image

ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. শাহজাহান মিয়া বলেন, ‌দায়িত্ব পেয়েছি, এবার কাজ শুরু করব। দায়িত্ব পেলে তো অবহেলা করার সুযোগ নেই। সেই দায়িত্ব যেখানেই হোক।

Card image

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Card image

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের আমলের সব সিন্ডিকেট ভাঙার আহবান জানানো হয়। বক্তারা বলেন, আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নই। তবে যেটা চালানোর সক্ষমতা আমাদের দেশের আছে, সেটা বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারেক রহমান চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে জানিয়েছেন। আবার হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলাম, সমমনা ১২ দল বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না।

Card image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। রোববার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি সাড়ে ৮টায় বের হন। তাদের মধ্যে ৪৫ মিনিট সময় আলোচনা হয়েছে। কর্ণেল অলির উপদেষ্টা জানান, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, খালেদা জিয়া চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার পূর্বেও কর্ণেল অলি সাক্ষাৎ করেছিলেন।

Card image

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না। এমন বাজেট হবে, যা আগামী অর্থবছরের জন্য বোঝা হবে না। আগামী অর্থবছরে এডিপির আকার কমেছে। উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অহেতুক ব্যয় কমানো হয়েছে। তবে আগামীতে আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেজন্য তখন স্বাস্থ্য খাতে পরিচালন বরাদ্দও বাড়বে। শিক্ষকদের কল্যাণ ফান্ডসহ বিভিন্ন খাতে দেনা পরিশোধে বরাদ্দ থাকছে। আগামী বাজেট হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা, বাজেট বাস্তবায়নে ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই অর্থনীতির বাজেট। তিনি বলেন, উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, আগামী অর্থবছরে এডিপি যাতে শুরু থেকেই বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে এনইসিতে আলোচনা হয়েছে।

Card image

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার সুষ্ঠু বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট নিয়েছেন। সাম্যর বন্ধু এসএস নাহিন ইসলাম বলেন, আমরা শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলাম, কিন্তু আশানুরূপ অগ্রগতি পাইনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।

Card image

রোববার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ব্লকেড বিক্ষোভ কর্মসূচি। ঘোষণা করা হয়। আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করা হবে। ‘ঢাকাবাসীর’ পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’—স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা কেউ কেউ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন, ইশরাককে যতদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, ততদিন ফটকের তালা খুলবে না।

Card image

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, কিছুদিন আগে পাবনা আটঘরিয়া এলাকায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। এখনও নির্বাচনের তারিখই হয়নি, কিন্তু জায়গা এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী নির্বাচনও একেবারে সঠিক ও সুস্থ হওয়ার মতো পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তাহের বলেন, সংস্কার কমিশনের প্রসেস এবং ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয় দেশের স্বার্থে জাতীয় স্বার্থে সকলের কল্যাণে জামায়াতে ইসলামী বিবেচনা করছে। তিনি বলেন, সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন আরো দৃঢ়তা এবং সঠিকতার সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করে।

Card image

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা হয়নি। খসরু বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার। অথচ এটি একটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। তিনি বলেন, 'করিডোর, বন্দর, বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়?’ তিনি ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় অসন্তুষ প্রকাশ করেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।