Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ইশরাক হোসেন বলেন, ‘শুক্রবার ১৬ মে একটি টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না।’ তিনি বলেন, ‘অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’ আরও বলেন, ‘২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি।’

Card image

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্যের বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দ্বিমত নেই। তিনি বলেন, আশা করি যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক আলোচনা করতে পারব। প্রথম পর্যায়ের সংলাপের সমাপ্তি টানব এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা খুব শিগগিরই শুরু করতে পারব। আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেয়া হয়েছে, তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব বলে আমাদের দৃঢ় আশা।

Card image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো মঙ্গলবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা। মশিউর রহমান বলেন, ‘আগামীকালের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। সরকারকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

Card image

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সমন্বিত চেষ্টায় প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। উপদেষ্টা নদীর স্বাভাবিক গতিপথ ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের মোহনায় অবস্থিত স্নুইসগেটটি অপসারণ ও নদীর উৎসমুখ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ দেন। পাবনার আটঘরিয়ায় মৃত প্রায় ১৮ কিমি নদীর পুরর্জীবিত করতে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

Card image

সারজিস আলম লেখেন, ‘ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি। তিনি বলেন, বিএনপি অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। আরো বলেন, উপদেষ্টা হিসেবে না হোক, গণঅভ্যুত্থানের একজন নেতৃত্ব চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ, অপমান করাতে পারেন না, পরোক্ষভাবে এই দায় তার ওপরেও বর্তায়।

Card image

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি বলেন, সমালোচনা ও পিতা-মাতা তুলে গালাগালও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে ভোটাধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন-কাট বুঝিয়ে দিল। তিনি বলেন, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। আরো বলেন, হয় দাবি আদায় করব না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটার অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না।’

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।’ তিনি বলেন, ‘লুটের অর্থের পরিমাণ অনেক। এটি বাজেট বা অন্য কোনো খাতে না এনে পুরোপুরি দরিদ্র জনগণের জন্য ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা।’ প্রেস সচিব জানান, এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং রোববার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে কানাডার আগ্রহ প্রকাশ করেন। চেয়ারম্যান বলেন, হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’

Card image

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা, জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।’ উপদেষ্টা বলেন, ‘গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়াই। ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন রাষ্ট্রদূত।’ আরেক পোস্টে বলেন, ‘তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। এতে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।’ এজন্য নতুন নির্ধারিত ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকানির্ধারণ করে দেওয়া হয়েছে।

Card image

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভারতীয়দের জানিয়েছে , 'যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।' আরও বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিকরা সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ও অবস্থানের সময়সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য।

Card image

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে জটিলতা রয়েছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি ফেসবুকে লেখেন, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল রায় প্রদান করেছে। ইসি শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, আপিলও করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও না নিয়ে এবং দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে ইসি। শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন। বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইবুনাল। ট্রাইবুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য নয়। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

Card image

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। তিনি বলেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে।' আরো বলেন, আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’ তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।'

Card image

ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে এ রাষ্ট্রীয় সফর হতে পারে। দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন। চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। বৈঠকে বৈধ পন্থায় অভিবাসনের উপর গুরুত্বারোপ করা হয়েছিল। এর আগে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Card image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি জানান, যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে‌। উপদেষ্টা বলেন, ঈদুল আজহায় কুরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না। সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক চলাচল বন্ধ থাকবে।

Card image

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি জানায়, সোমবার ভোরে সামছুসহ আরও চার বাংলাদেশি চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের দিকে গুলি ছুঁড়ে। এতে সামছুর বাম কাঁধে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামছুকে আহত অবস্থায় উদ্ধার করে দেশে আনেন তার সঙ্গে থাকারা। চিকিৎসা শেষে এখন আত্মগোপনে আছেন সামছু। ‌

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।