Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন। ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম জানান, 'শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।' হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি লেখেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দোয়া করা, একইসঙ্গে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও মুহুর্ত। আরো লেখেন, যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

Card image

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। এ কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে‌। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আমিনুল বলেন, 'আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।' এই সময় বলেন, ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হবে।

Card image

জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৫ আগস্টের পর হারানো ঐক্য ফিরিয়ে আনতে চায় জুলাই ঐক্য। তিনি জানান, ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকালে শাহবাগে প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে ৩০ মে পর্যন্ত সারা দেশে অনলাইন-অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই সময় ত্রিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না আসলে উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Card image

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই সংকটের সমাধান হতে পারে। ডা. তাহের বলেন, গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে কথা হয়েছে, উত্তেজনা কমে এসেছে। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হোক এটাই জামায়াতের দাবি। আরও বলেন, বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এখন সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। এসব করলে গুজব ও ষড়যন্ত্র কেটে যাবে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াত কোনো আপস করবে না।

Card image

ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনুস সরকার পদত্যাগ করবেন। ইউনুস সরকারকে বলবো- ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি। সেখানে জনগণ আপনাকে বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। জনগণের ইচ্ছেতেই আপনি নামতে পারবেন। ফয়জুল করীম বলেন, জনগণ শান্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সেখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়৷ সংস্কার করবার জন্য আপনাকে বসিয়েছে। আপনার থাকা এবং না থাকা বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। আরো বলেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে।

Card image

জিওপি'র সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না। রাশেদ অভিযোগ করেন, সতর্কবার্তাকে পদত্যাগ করবেন বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে। মূলত এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক! তিনি বলেন, আজকে একজন উপদেষ্টা বলেছে, শুধু নির্বাচনের জন্য আমরা বসি নাই। কিন্তু ১০ মাসেও তো গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের নমুনা দেখছি না। বরং রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হয়েছে। রাশেদ বলেন, 'আমরা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না। দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতেও দেব না।' তবে ডক্টর ইউনুসের টিম পুনর্গঠনের দাবি জানিয়েছেন!

Card image

এক সমাবেশে জিওপি সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে। এই নতুন প্রজন্মের রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। নূর বলেন, 'গণঅধিকার পরিষদ বিশ্বাস করে মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।' বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে উলে­খ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান এই নেতা!

Card image

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী। কোন কিছু বন্ধ করা বিএনপির রাজনীতি নয়। সরকার গঠন করলে বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি। একইসঙ্গে শ্রমিকদের সব বকেয়াও পরিশোধ করবে। নজরুল ইসলাম বলেন, দেশে উন্নয়ন ছিল, কিন্তু সবার জন্য ছিল না, গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিল না। গত ১৫ বছরে দেশের সব স্তর ভেঙে ফেলা হয়েছিল। এসব মেরামতের জন্য বিএনপির ৩১ দফা ঘোষণা করেছে। তিনি বলেন, অনেক দল অনেক কথাই বলবে। তাদের অতীত ইতিহাস দেখে তাদের বিশ্বাস করবেন। অধিকতর উন্নয়নের স্বার্থে সবার প্রথমে বিএনপিকে সবাই বেছে নেবে। একই অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, তারেক রহমানের ৩১ দফা ভবিষ্যৎ রাজনীতির দর্শন। দেশকে এগিয়ে নিতে নতুন রাজনৈতিক দল এনসিপি পদে পদে বাধা সৃষ্টি করছে। তাদের নিজেদের দলেরই নিবন্ধন নেই, তারাই আজ নির্বাচন কমিশন নিয়ে কথা বলে।

Card image

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যে যায় লঙ্কায়, সেই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। যেই গণতন্ত্রের জন্য একাত্তরে আমরা যুদ্ধ করেছি, চব্বিশে গণ-অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। বোঝা যাচ্ছে, তারা নির্বাচন দিচ্ছে না। গণতন্ত্র ক্রমেই সুদূরপরাহত মনে হচ্ছে। হাফিজ বলেন, আমরা সবাই, সব দল সমর্থন দিয়ে সরকার বসিয়ে দিয়েছি ড. ইউনূসের নেতৃত্বে। আশা করেছি দ্রুত তারা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আরও বলেন, জনগণের জন্য যারা কোনোদিন কোনো ত্যাগ স্বীকার করেনি, আজ তারা কেউ এটা-সেটা হয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য অবতীর্ণ হয়েছে।

Card image

শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন জানা গেলেও বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল জামায়াতে ইসলামী।

Card image

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান এবং সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন। এটি অননুমোদিত। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশে সই করেন। তবে মার্কিন আদালত এই আদেশ আটকে দিয়েছে।

Card image

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়ছে। ২০২০ এর অক্টোবর থেকে ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স তথা সীমান্তবিহীন চিকিৎসক দল’ রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এবং পাহাড়ের হাসপাতালে ১০ হাজারেরও বেশি মানুষকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা সেবা দিয়েছে। এবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে ৩০ হাজার বাসিন্দাকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা দেবে। প্রসঙ্গত, ২০২৩ সালের এক গবেষণায় দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রতি পাঁচজনের একজন এ রোগে আক্রান্ত।

Card image

এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, আজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ভাই বলেছেন—‘চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনি রোডম্যাপ দেওয়া।’ সারজিস লিখেছেন, এ মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। তিনি বলেন, সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনি রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ, শহিদ পরিবার ও আহত যোদ্ধারা আশাহত হন। সারজিস লেখেন, নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি আমরা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চাই, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চাই।

Card image

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে, গাজায় টানা ১১ সপ্তাহ ইসরাইলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও জটিলতা দেখা দিচ্ছে। খান ইউনিস শহরের কাছে ইহুদিবাদি সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে। জানা গেছে, গত সোমবার অবরোধ আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। হামাস জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ত্রাণ রক্ষাকারী দলটির ৬ সদস্য নিহত হয়েছে।

Card image

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে। না হলে তারা আইনগত বৈধতা হারাবেন। উল্লেখ্য, হার্ভার্ড শিক্ষার্থীদের মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।