Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

বিভিন্ন গণমাধ্যমে ডিএনসিসি প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। এর আগে প্রশাসক বলেছিলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়।' এবার ডিএনসিসি বলছে, ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান সহায়তা করে থাকে। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বিএমটিফ-এর সহযোগিতা গ্রহণ করা হবে।

Card image

ভূমির সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, গতকাল কর্মচারীদের সঙ্গে বৈঠকে কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে যেসব কথা বলছেন সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেছি। সব শুনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে, প্রধান উপদেষ্টা ৩১ মে জাপান থেকে দেশে ফিরবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টাকে কর্মচারিদের দাবি তথা আপত্তির বিষয়টি অবহিত করবেন। উল্লেখ্য, সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন মঙ্গলবার। সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

Card image

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরুর কথা থাকলেও তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। পুরো ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত। ভোট দিতে পারে না, মতপ্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি।

Card image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ‘পল্লী বিদ্যুৎ সংস্কার’ বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়। ‘তথাকথিত ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন’ নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে উল্লেখ করে মন্ত্রনালয় আরো বলেছে এরূপ সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোন বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না। পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এ আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

Card image

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় তিনি পৌঁছান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। প্রেস সচিব জানান, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। এ ছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Card image

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। তিনি বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে। এছাড়া তিনি গণঅভ্যুত্থানের শহীদ, গণঅভ্যুত্থানের লড়াকু এবং ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন!

Card image

জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে, উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ন্যায়বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার লক্ষ্যে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা জরুরি। আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য বর্তমান বিশেষ সুবিধাগুলি ধাপে ধাপে তুলে নেওয়া উচিত, যেন উত্তরণ প্রক্রিয়া টেকসই হয়।

Card image

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে দূতাবাসগুলোকে পাঠানো চিঠিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। এদিকে এদিনই পৃথক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সব ধরণের আর্থিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি ডলার তহবিল দেওয়ার কথা ছিল হার্ভার্ডকে।

Card image

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তেহরানে জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন। তিনি সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চার-দেশীয় সফরের তৃতীয় ধাপে আজারবাইজান সফরে রয়েছেন। সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন। এর আগে ইরান সফরকালে শাহবাজ শরিফ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Card image

বুধবার সকাল সাড়ে ৯টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

Card image

জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘সরকারকে বলব, জাতীয় সংলাপ যাতে চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত নিলেন, সেটি জাতিকে জানান। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এত গড়িমসি কেন? ১০ মাসে কী সংস্কার করলেন? পদত্যাগ নামে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে। তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না? এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে টিম জেতা যাবে না। পুনর্গঠন করতে হবে। একই অনুষ্ঠানে জিওপি নেতা আবু হানিফ বলেন, ‘একটা গোষ্ঠী সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয়ে অগ্রগতি দেখতে চাই।

Card image

উমামা ফাতেমা লিখেছেন, ‘যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনরে ট্যাগ দিতে আসে। গত ১৫ বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাত। ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে।’ তিনি লেখেন, ‘এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। উমামা অভিযোগ করেন, ধর্ষণ বিরোধী মিছিলে ওরা অংশ নেয়নি। এমনকি ডামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনেও না!

Card image

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশের মোট রিজার্ভ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আইএমএফ-এর বিপিএম৬ অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ২০.৫৬ বিলিয়ন ডলার। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলার। আগামী মাসে এ রিজার্ভের পরিমাণ বেড়ে ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

Card image

২৭ মে দিবাগত রাত ১১টার দিকে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়। ওসি আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না। এর আগে, মঙ্গলবার বিকেলে রেজাউল করিম ইসলাম হীরা তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আটক করে। উল্লেখ্য, ২০০৯ সালে তিনি মন্ত্রী ছিলেন!

Card image

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘১৩ মে রাতে বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ফুডকোর্টে খেতে গিয়েছিলেন শাহরিয়ার আলম সাম্য। সে সময় উদ্যানের চিহ্নিত মাদক কারবারিদের হাতে ছিল আত্মরক্ষার্থে ব্যবহার করা ট্রেজার গান বা ইলেকট্রিক গাড়ি। সেটি দেখতে চাওয়ায় সাম্যর সঙ্গে মাদক কারবারিদের এক গ্রুপের বাগবিতণ্ডা থেকে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সাম্যকে সুইস গিয়ার দিয়ে তার রানে আঘাত করেন রাব্বি নামের এক মাদক ব্যবসায়ী।’ তিনি জানান, এ হত্যাকাণ্ডে যুক্ত আটজনকে গ্রেফতার করেছে ডিবি সদস্যরা। এ নিয়ে সাম্য হত্যার ঘটনায় মোট ১১ জন গ্রেফতার হলো।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।