Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে‌। যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৬২ শতাংশ ভারতীয় বাণিজ্যিক ফ্লাইটে করে এসেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তাদের ধারণা এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। রণধীর জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিদেশী শিক্ষার্থী নীতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পরিকল্পনাকারী ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

Card image

বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বিলম্বিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আবারও বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। নিরাপত্তা উপদেষ্টা প্রসঙ্গে খোকন বলেন, তিনি তো বাংলাদেশের নাগরিকই না, বিদেশি নাগরিক। তারা কীভাবে দেশ পরিচালনা করবেন। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

Card image

বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।

Card image

শুক্রবার রাত আটটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নৌকাটির ৮০ শতাংশই পুড়ে গেছে। নৌকাটিতে ১২ জন পর্যটক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সম্ভাব্য কারণ হতে পারে সিলিন্ডার বিস্ফোরণ, চুলার মাধ্যমে আগুন ছড়িয়ে যাওয়া কিংবা বৈদ্যুতিক শর্টকাট!

Card image

বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য ধরা পড়েছেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ব্যক্তির দায় বাহিনী নেবে না। বগুড়ার একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

Card image

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ, এটা ভাবা ঠিক না। ফারুকী বলেন, যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে। আরো বলেন, আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। উপদেষ্টা বলেন, নববর্ষ শুধু বাঙালিরা পালন করে না। চাকমা, মারমা, গারোসহ অনেক জনগোষ্ঠী এ উৎসব পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।

Card image

মুহাম্মদ উবায়দুল হককে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে অফার লেটার পাঠিয়েও পরে বাতিল করে দেয়। ততক্ষণে উবায়দুল হক অক্সফোর্ডের শিক্ষকতার পদও ছেড়ে দিয়েছেন, ব্র্যাকে চাকরি করবেন বলে। এবার উবায়দুল হক জানালেন, ফের চাকরি পেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে। সেখানে তিনি একাডেমিক অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। জাবের উবায়েদ বলেন, ‘দেশ প্রেমের কারণেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু অফার লেটার বাতিলের কারণ ব্যাখ্যা করেনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি খুবই দুঃখজনক।’ তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে তার এখনকার পদ নতুন, এবং স্বতন্ত্র ভূমিকায়, এছাড়া এটি বিশ্ববিদ্যালয়ে তার তৃতীয় পদ।’

Card image

শুক্রবার মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ। পরে জুড়ী ও কমলগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে জুড়ী উপজেলা দিয়ে আসা ১০ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে আসা ১৯ জন ছিলেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৩২৬ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ২৪০ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৫৫ জন।

Card image

বরিশালের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ছাত্রদলের কর্মী আবু নাসের জানান, উপজেলার কলেজগুলোর কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের গঠন করার কথা; কিন্তু জেলা নেতারা কলেজের কমিটি গঠন করেছেন। মুলাদী সরকারি কলেজের ২৭ জনের মধ্যে একাধিক ছাত্রলীগ কর্মী রয়েছেন। চরকালেখান আদর্শ কলেজ ছাত্রদল কমিটিতে ৭ জনের মধ্যে সহ-সভাপতি মো. আল আমিন ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অর্থবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক মো. মারুফ বিল্লাহ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার ওই কলেজে ছাত্রত্ব নেই।

Card image

বিএনপি নেতা আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি। তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছিল তখনই সেই সংকট থেকে জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করেছিলেন। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।

Card image

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে কিছু সংখ্যক লোকজনকে পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশের আকাশসীমায় চারটি নজরদারি ড্রোন উড়িয়েছে বিএসএফ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। এর আগে দুই দফায় পাঁচটি ড্রোন উড়িয়েছিল বিএসএফ!

Card image

বুয়েটে গত ৬ বছর আগে ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে জিডি করা হয়েছে। এতে ফায়াজ উল্লেখ করেন, আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন তিনি। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন শাহরিয়ার ইব্রাহিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন মন্তব্য করেন।

Card image

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তাই, দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। খসরু বলেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। সমাধান বাংলাদেশের জনগণ। দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে।

Card image

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এই সময় তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তার উপর চলা জুলুমের চিত্র তুলে ধরেন। গয়েশ্বর বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।

Card image

জাপানে কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল। যদি প্রবাসীরা সহায়তা না করতেন, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না। তাদের পাঠানো রেমিট্যান্সের কারণেই কঠিন সময়ে টিকে থাকা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, একা কী করব—এটা মনে করার কিছু নাই। কারণ, একজন থেকে শুরু হয় সবকিছু, এই যে এতো বড় আন্দোলন হলো, শুরুতেই এক-দুজনই ছিল। বাড়তে বাড়তে আজকে পুরো দেশে বেড়েছে। তিনি বলেন, যে ছাত্ররা প্রাণ দিলো, তাদের যে স্বপ্ন তা কীভাবে আমরা বাস্তবায়ন করি, সেই বাস্তবায়নের অংশীদার হতে হবে আমাদের।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।