Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। তিনি বলেন, আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবো। আরো বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশও আশ্বাস দিয়েছে। উপদেষ্টা বলেন, প্রবাসি কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে।

Card image

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হেল্পডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। শিবির দাবি করেছে, ছাত্রদল বিনা উসকানিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হামলায় শিবিরের ৩ নেতা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরাও ছাত্রশিবিরের দাবির মতো বলেছেন। তবে অভিযোগটি অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সামান্য ধাক্কাধাক্কি হলেও মারামারি হয়নি!

Card image

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

Card image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন। জেলা পুলিশ জানিয়েছে, নগরকান্দা থানার ওসিকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।

Card image

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। মানুষ যেন আমাদের ভূমিকা দেখে হতাশ না হয়। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন ইন্টেরিম গভর্নমেন্টের অন্যতম প্রধান কাজ। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই। যদি মৌলিক সংস্কারে আরও দুই মাস বেশি লাগে, তাহলে জেদ করে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না। সুতরাং, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক না কেন জামায়াতের আপত্তি থাকবে না। আরও বলেন, এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন। আমরা নির্বাচনের ও সংস্কারের রোডম্যাপ চেয়েছি। এটা আপনার মতো করেই আপনি ঘোষণা করুন।

Card image

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, যারা বলে বিএনপি নির্বাচন চায়, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পথ, পদ্ধতিই হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদি সুষ্ঠু নির্বাচনে বিএনপি জয়ী নাও হয়, অন্য দল জয়ী হলে আমরাও তাদের স্বাগত জানাবো। আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল, তার বিপরীতে শহীদ জিয়াউর রহমান দেশের জন্য স্থিতিশীলতা ও দিকনির্দেশনা এনেছিলেন। ওআইসি সম্মেলনে তার নেতৃত্ব জাতির জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি অর্থনৈতিক সম্ভাবনার দেশে পরিণত করেছিলেন।

Card image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুরে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ শেষে এক নারীকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শুরুর আগে হেল্প ডেস্কে হামলা চালিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন ব্যবসায়ী। পরে পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, শিবিরের গায়ে হাত দিয়ে আগুনে হাত দেওয়া হয়েছে। এর জবাব শিবির দেবে।

Card image

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাস ভবনে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি থানায় ২২ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি, এনসিপি নেতা নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Card image

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি প্রত্যাহার করে ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বঞ্চিত প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করাই এ আন্দোলনের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, ২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন।

Card image

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালাব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। উপদেষ্টা বলেন, শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছেন, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএমজি এসেছে। ওখানে উপস্থিত টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেন, আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না। অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার। গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খরচ বেড়ে যাচ্ছে!

Card image

শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

Card image

বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। আবহাওয়া ভালো হবার পর এসব ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে।

Card image

শিবির নেতা সাদিক কায়েম বলেন, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ—ছাত্রশিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করে। হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর। একইভাবে রংপুর পুলিশ লাইনসে শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে। নারকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে মারামারি আর খুনোখুনির রাজনীতি ফিরে আসছে। এছাড়া সতর্ক করে বলেন, সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

Card image

কিশোরগঞ্জের এক কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যারা বিচার চায় না, তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। ২০১৪ সালে হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না।’ জামায়াত নেতা বলেন, ‘যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত। আমরা সরকারকে বলব- আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে। আরও বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। কিন্তু তাদের স্লোগান ছিল তোমারটাও আমি দেব। সেই জন্য আমরা সরকারকে বলব- সংস্কারের আগে নির্বাচন হবে না। বিচারের আগে নির্বাচন হবে না।

Card image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, আগামী ২ জুন আলোচনার জন্য বিএনপিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আবারও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। আরো বলেন, সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়, তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে। জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।