Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০ টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫ টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সূতা, পারমাণবিক চুল্লি ও এর বিভিন্ন অংশ, বয়লার, হাইড্রলিক টার্বাইন, গ্যাস টার্বাইন, দুধ দোহনের যন্ত্র, মিল্কিং মেশিন ও দুগ্ধ খামারের যন্ত্র ও কিছু যন্ত্রাংশ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন ডলার। ট্রাম্প এই ঘাটতি চান না।

Card image

সোমবার আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। এদিকে অপর একটি আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি এবং ১২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Card image

বিএনপি নেতা আমির খসরু বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেইসঙ্গে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। তিনি বলেন, সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট নিয়ে আগামী ৪ জুন বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। আরো বলেন, রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে, বিনিয়োগ থাকবে, ইন্টারেস্ট কমে আসত, বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো ও সুদের হারও কম পেমেন্ট করতে হতো।

Card image

জিএম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে রংপুর স্টেডিয়াম স্থাপিত সেনা ক্যাম্পে অভিযুক্তদের বিষয়ে বিএনপি ও বৈষ্যমবিরোধী নেতাদের তলব করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। হামলায় অভিযুক্ত দুদলের চারজন ক্যাম্পে হাজির হন। তারা ভবিষ্যতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না করার অঙ্গীকার করেন। এছাড়া জেনারেল রংপুরকে শান্তিপূর্ণ রাখতে মবের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

Card image

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’-এর মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান ও সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন।

Card image

বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’। জুলাই ঐক্য বলছে, গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে 'সিভিল ক্যু' করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা।

Card image

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক তার সবচেয়ে আনন্দের সময়। তিনি বলেন, এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, আপনাদের কথা শোনার জন্য, এটা কীভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। আরো বলেন, অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়, এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

Card image

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক প্রধান ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রিটটি করেন। যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে। পরে তা কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।

Card image

বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক বলেন, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস। সে জায়গায় কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না? তিনি বলেন, করিডর দেওয়া বা সচিবালয়ের অধ্যাদেশ জারিসহ এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে নির্বাচিত সরকার। দ্রুত নির্বাচন চেয়ে আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটি জনগণও চায়। কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পাঁয়তারা থেকে থাকলে তার জবাব বিএনপির হাজারো কর্মী দেবে। ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বৃহৎ দল বিএনপির সমালোচনায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এসব বাদ দিয়ে দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত।

Card image

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ সোমবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি করছে তার সমর্থকরা। এদিন মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি'র সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। ‘ঢাকাবাসী’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সংখ্যা।

Card image

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। আযাদ বলেন, আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো। তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয়, আমরা তা বলেছি। আরো বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে, সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না।

Card image

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। উপদেষ্টা বলেন, ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে অন্তবর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

Card image

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত এবং প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।

Card image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ছয় ব্যাংক নোটের ছবি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক নোটের এ ছবিগুলো হস্তান্তর করেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Card image

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। প্লাস্টিকের তৈজসপত্র ও গৃহস্থালি পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ, অর্থাৎ ১৫ শতাংশ করা হয়েছে। পরিবেশবান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে। দামও বেড়ে যেতে পারে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।