জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বাংলাদেশের প্রধান চার ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি। এটি একটি ফুলের বাগান। সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না।’ তিনি বলেন, অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে, ‘৫ আগস্টের আগে আমাদেরকে নিয়ে আপনারা কখনই বসেননি; আমরাও যাইনি। আমরা সব সময় আওয়ামী লীগে ভোট দিই— এই ধারণা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।’ এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, শুধু আপনারা নন, ৫ আগস্টের আগে তো আমার মাও আমাকে পাননি, আমার বাবাও আমাকে পাননি, আমার স্ত্রী-সন্তানরাও আমাকে পায়নি। আমরা খুনী সন্ত্রাসী না হওয়া স্বত্বেও আমাদের নির্যাতন করা হয়েছে।
এ বছর ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট ১,৬৬,৭৫৪টি পশু কোরবানি হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়ার তথ্য অনুযায়ী, প্রথম দিনে কোরবানি হয় ১,৩৩,৩১৭টি, দ্বিতীয় দিনে ৩১,৭৪৫টি এবং তৃতীয় দিনে ১,৬৯২টি। ডিএসসিসি এ বছর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শেষ করেছে, যা শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হয়েছে।
উইসকনসিনের টিম ফ্রিডে গত দুই দশকে ২০০ বারের বেশি সাপের কামড় ও ৬৫০ বারের বেশি সাপের বিষ ইনজেকশন নিয়ে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলেন। তাঁর অনন্য অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা সম্ভাব্য ‘সার্বজনীন অ্যান্টিভেনম’ তৈরিতে সফলতা পান। সেল সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এটি ১৯টি সাপের মধ্যে ১৩টির বিষের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়। এখন অস্ট্রেলিয়ায় পশু পরীক্ষার পরিকল্পনা চলছে। বর্তমানে সেন্টিভেক্স কোম্পানিতে কর্মরত ফ্রিডে বলেন, জীবন রক্ষায় ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা পরিস্থিতি নিয়ে আমাদের, হামাস ও ইসরাইলের মধ্যে বড় পরিসরের আলোচনা চলছে। ইরানও এতে জড়িত রয়েছে। কী ঘটে তা দেখা যাক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইসরাইল এই প্রস্তাব মেনে নেওয়ার সম্মতি জানালেও হামাস এখন পর্যন্ত তা গ্রহণ করেনি। প্রস্তাব অনুযায়ী, প্রথম সপ্তাহেই হামাস ২৮ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে—তাদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। এর বিপরীতে ইসরাইল ১,২৩৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ১৮০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে।
কায়রোর যানজট ও দূষণ কমাতে মিশর রাজধানী থেকে ৪৫ কিমি দূরে মরুভূমিতে ৭০০ বর্গকিমি জুড়ে একটি নতুন প্রশাসনিক শহর গড়ছে, যেখানে ৬০ লাখের বেশি মানুষের আবাস হবে। চীনের সিএসসিইসি নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণও করবে। ৩.৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই শহরে সরকারি ভবন, দূতাবাস ও আফ্রিকার সবচেয়ে উঁচু টাওয়ার থাকবে। ইতিমধ্যে ৩০ হাজার কর্মচারী স্থানান্তরিত হয়েছেন। এই প্রকল্প চীন-মিশর অংশীদারিত্ব জোরদার করছে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে চীনের প্রভাব বাড়াচ্ছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১২টি পদে মোট ৩৮ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরা। অনলাইনে আবেদন শুরু হবে ১২ মে ২০২৫ এবং শেষ তারিখ ১১ জুন ২০২৫। পদভেদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত, মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনপত্র জমা ও পরীক্ষার ফি পরিশোধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গ্রেটা একজন অদ্ভুত ও রাগী তরুণী। আমার মতে, তার রাগ নিয়ন্ত্রণ শেখা উচিত। সেটাই তার জন্য আমার প্রধান পরামর্শ’। এই মন্তব্যের সময় ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে থুনবার্গসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি জাহাজে করে যাচ্ছিলেন। ইসরাইল বলছে, সেলিব্রিটিদের সেলফি ইয়ট নিরাপদে ইসরাইলের উপকূলে আসছে। যাত্রীরা শিগগিরই নিজ নিজ দেশে ফিরে যাবেন।
মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর জিএম শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এই তথ্যের ওপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেলা ১১ দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।
বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। খোকন বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের দোষররা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছেন। সেই টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না। আরো বলেন, ‘৯০-এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি। এবার দশ মাসে রোডম্যাপই দেওয়া হয়নি!
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি চার দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন। তাঁকে হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাত করবেন। বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতার সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূসকে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতির ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। ভারত থেকে ঠেলে পাঠানো এ ২০ জনকেই আটক করেছে বিজিবি। জানা গেছে, বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করা হয়। এর মধ্যে নারী ও পুরুষ দুজন করে ও বাকি ৯ শিশু। একই রাতে পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে নারী ও পুরুষ দুজন করে ও বাকি তিনজন শিশু।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণহত্যা মামলার তদন্তে অনেক আসামির থাকার কারণে বিলম্ব হচ্ছে। আগে নাম কম থাকলেও এখন অনেক নির্দোষ ব্যক্তিও আসামি হিসেবে আছে, যা দোষীদের সনাক্তকরণ জটিল করে তুলেছে। পুলিশের সংস্কারের অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে, যার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে মামলা করা যাবে। এছাড়া রিমান্ডের সময় স্বচ্ছ তদন্তের জন্য কাঁচের ঘর থাকবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দলীয় নেতাকর্মীদের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন। কুমিল্লার মুরাদনগরে এক জনসভায় তিনি বলেন, জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে যাতে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন এবং বলেন, নেতা নয়, তিনি জনগণের ভাই ও সেবক হয়ে থাকতে চান।
সোমবার নেত্রকোনার মদনে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, টাকা চুরিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, আলমশ্রী গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার মনোহারী দোকান রয়েছে। সেই দোকান থেকে ছয় হাজার টাকা চুরি হয়। এ চুরির জন্য একই গ্রামের সালেম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়াকে অভিযুক্ত করা হয়। সালেম উদ্দিন পুত্রের দায় স্বীকার করে দুই হাজার ফেরত ও ক্ষমা চাইতে গেলে ফিরিয়ে দেন সোহেল। পরে এর জেরে সংঘর্ষ ঘটে!
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী। থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টের পর বানেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে তা দিতে অস্বীকার করে আসছিলেন এ ব্যবসায়ী। এরপরও বিএনপি নেতা ব্যবসায়ীকে চাঁদার জন্য মাঝে মধ্যেই তাগাদা দিয়ে আসছিলেন। চাঁদা না দেওয়ায় হামলা করেছে!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।