Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কে রাজনীতি করবে কে করবে না, এটা কোনও ব্যক্তির ওপর নির্ভর করে না। বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি আমাদের কথায় কথায় নিষিদ্ধ করতেন। নিষিদ্ধ করতে করতে নিজেরাই মাত্র ৫ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি বলেন, ছাত্রদলের সভাপতিকে আমি সম্মান রেখেই বলবো, অতীত থেকে শিক্ষা নিক। আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদী সুরেই কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা একই পরিণতির দিকে ঠেলে দেবেন। আরো বলেন, ঐক্য ভাঙেনি, ফ্যাসিবাদ প্রসঙ্গে এখনো আছে।

Card image

সমু চৌধুরীর ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি গাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। তিনি বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। আরও বলেন, পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকায় পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।

Card image

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে। তিনি বলেন, সরকার মৎস‍্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ, মধ‍্যবিত্তরা বাজারে গিয়ে বেশিরভাগ মাছ খোঁজেন, ভাল মাছটা কিনতে চান। ঈশ্বরদী মৎস‍্য বীজ উৎপাদন খামার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানে বিশাল জায়গা। তারা অনেক পরিশ্রম করে প্রতিকূল অবস্থার মধ‍্যে রেণু পোনা উৎপাদন করছেন। প্রতি বছরে যে টার্গেট বেঁধে দেওয়া হয়, সেটিও তারা পূরণ করছেন। এর আরো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

Card image

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি কিছু পোস্টে দাবি করা হচ্ছে, প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন রুতবা ইয়াসমিন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, তিনি কেবল স্পেস নেশন আয়োজিত ‘মুন পাইওনিয়ার মিশন’ নামে তিনদিনের একটি কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। এটি নাসার প্রাক্তন একজন মহাকাশচারীর নেতৃত্বে তিন দিনের মহাকাশ মিশন সিমুলেশন। যা সাধারণ মানুষকে বাস্তবে মহাকাশ মিশনের মতো অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। বাস্তবে চাঁদে অবতরণের কোনো কর্মসূচি নয়। সুতরাং, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভাইরাল পোস্টগুলো বিভ্রান্তিকর।

Card image

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, তাই মানুষ কে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোন উন্নয়ন করেনি। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক। এই সময় এই নেতা ১৮ থেকে নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

Card image

বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বিশেষ করে প্রতিবেশী ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ, ঘটছে মৃত্যুও। দেশেও গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। এ নিয়ে ২০ সাল থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।

Card image

ভারতের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী রয়টার্সকে বলেছেন, ‘দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন’। আরো বলেন, বেঁচে যাওয়া যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন। হাসপাতালে বেঁচে থাকা আরো কেউ কেউ থাকতে পারে!

Card image

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশ নামে এক ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিমানটি উড্ডয়নের ৩০ সেকেন্ড পর একটি বিকট শব্দ হল এবং তারপর বিমানটি বিধ্বস্ত হয়। রমেশ জানান, যখন আমি উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে ছিল মৃতদেহ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌঁড় দিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল। আরও বলেন, পরিবারের সঙ্গে দেখা করতে কয়েক দিনের জন্য ভারতে এসেছিলাম। আমার ভাই বিমানের অন্য সারিতে বসে ছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।

Card image

২০২৫ সালের মে মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে ৬৫২টি দুর্ঘটনায় ৬৫৮ জন নিহত ও ১,২১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬১৪ জনের, আহত হয়েছেন ১,১৯৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনায় জড়িত ছিল মোটরসাইকেল। সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম বরিশালে। নিহতদের মধ্যে ছিলেন চালক, পথচারী, শিক্ষার্থী, নারী ও শিশু। দুর্ঘটনার প্রধান কারণ ছিল চাপা দেওয়া, মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানো।

Card image

তথ্য সচিব মাহবুবা ফারজানা খুলনায় এক মতবিনিময় সভায় বলেন, সরকারি গণমাধ্যমে সততা, জবাবদিহিতা ও আধুনিকায়ন জরুরি। বাংলাদেশ বেতার ও বিটিভির হারানো আবেদন ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, গুণগত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে হবে। রাষ্ট্রনির্ভরতা কমিয়ে তথ্য বিভ্রান্তি রোধ ও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। সরকারি প্রতিষ্ঠানকে নিজের মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Card image

সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও ইকবাল হোসেন চৌধুরীর হস্তক্ষেপে স্থগিত হয়েছে। তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন স্থগিতের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানান তারা। বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দলীয়ভাবে এর দায় অস্বীকার করে সাংবাদিকদের স্বাধীনতার প্রতি সম্মান জানান। ঘটনার তদন্তের আশ্বাসও দিয়েছেন তারা।

Card image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, ড. ইউনূস ও বিএনপির তারেক রহমানের আসন্ন বৈঠকে নির্বাচন নয়, বিচার ও মৌলিক সংস্কারই আলোচনার মূল বিষয় হওয়া উচিত। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অস্থিরতা তৈরি হতে পারে। এই বৈঠককে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেন এবং রাজনৈতিক সমঝোতার আহ্বান জানান। হাদি আরও বলেন, আগামী দুই মাসে সংস্কার হলে পরবর্তী মাসে নির্বাচন নিয়ে জনমনে আপত্তি থাকবে না। এপ্রিলকে সম্ভাব্য নির্বাচনী সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Card image

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দুর্ঘটনায় সব ২৪২ যাত্রী ও ক্রু সদস্য নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ জুন এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহতদের প্রতি শোক জানান এবং ভারতের জনগণ ও সরকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে ভারতীয় জাতি শিগগিরই এই ভয়াবহ দুর্ঘটনার শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

Card image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ১৩ জুন লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণের আহ্বান জানান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Card image

লন্ডনের বাকিংহাম প্যালেসে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। তাদের বৈঠকে দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটে। রাজা ইউনূসের মাইক্রোক্রেডিট, সামাজিক ব্যবসা ও ‘থ্রি জিরো’ আন্দোলনে বিশ্বব্যাপী অবদানে মুগ্ধতা প্রকাশ করেন। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে ইউনূসের প্রচেষ্টাকে তিনি অত্যন্ত মূল্যায়ন করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, রাজা চার্লস ইউনূসের একটি বইয়ের ভূমিকাও নিজ হাতে লিখেছেন, যা তাদের বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের অনন্য নিদর্শন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।