Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

চাঁদপুরে ইলিশের দাম কেজিপ্রতি ৭০০ টাকা কমেছে জেলা প্রশাসকের মূল্য নির্ধারণ সংক্রান্ত চিঠির খবরে। তিনি মন্ত্রণালয়কে চিঠিতে জানান, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছামতো দাম হাঁকিয়ে ইলিশকে সাধারণের নাগালের বাইরে নিয়ে যাচ্ছেন। যেহেতু ইলিশ দেশের বিভিন্ন জেলায় ধরা পড়ে, তাই জাতীয় পর্যায়ে মূল্য নির্ধারণ প্রয়োজন। মাছ ব্যবসায়ীরা ব্যয় বেশি ও সরবরাহ কম বলেই দাম বেশি দাবি করছেন। তবে মাছের সরবরাহ বাড়ায় এখন দাম ২২০০–২৩০০ টাকায় নেমে এসেছে, যা একদিন আগেও ছিল ২৭০০–২৮০০ টাকা।

Card image

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইরানে হামলা চালিয়ে ইসরাইল এমন একটি কাজ করছে, যা গোটা বিশ্বের জন্য ‘নোংরা কাজ’। মের্জ বলেন, এটা সেই নোংরা কাজ, যারা মাধ্যমে তারা আমাদের সবারই উপকার করছে, কারণ এতে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে। তিনি বল্লেন, ইরানের এই শাসনব্যবস্থা হামলা, হত্যা, হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীর মাধ্যমে বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে’। আরো বলেন, ইসরাইল যে সাহস এবং পদক্ষেপ আমরা দেখছি, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। বিকল্পটা হতো—আরও কয়েক মাস কিংবা বছর ধরে এই শাসনের সন্ত্রাসের শিকার হওয়া—আর তখন হয়তো তাদের হাতে একটি পারমাণবিক অস্ত্রও থাকত’।

Card image

গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বুধবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেডিকেল টিম সফলভাবে এ অপারেশন সম্পন্ন করে। জানা গেছে, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহায়তায় অপারেশন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান।

Card image

জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন প্রধান উপদেষ্টা। বিদেশের মাটিতে একটি দলের শীর্ষ নেতার সঙ্গে সরকার প্রধানের এমন বৈঠক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এতে আমরাসহ বিভিন্ন রাজনৈতিক দল বিব্রত। এ কারণেই গতকালের বৈঠকে আমরা অংশগ্রহণ করিনি। তবে প্রধান উপদেষ্টাসহ কমিশনের অনুরোধে আজকে এসেছি। তাহের জানান, মঙ্গলবার দুপু‌রে প্রধান উপ‌দেষ্টার স‌ঙ্গে ফোনালাপ হয়ে‌ছে জামায়াত আমিরের। প্রধান উপ‌দেষ্টা সরকারের নির‌পেক্ষতার বিষ‌য়ে আশ্বস্ত ক‌রে‌ছেন। আরো বলেন, সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামায়াত। তবে এর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সম্পৃক্ততা চাই না। এছাড়া তিনি ডিএসসিসির তালা প্রসঙ্গে তুলে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন।

Card image

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে হট্টগোলের ঘটনা ঘটেছে আজ। বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল করে সংলাপ থেকে বের হয়ে যান সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির নেতারা। পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে যোগ দেন। এর আগে সংলাপ থেকে বেরিয়ে মিজানুর রহমান বলেন, ‘এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সঙ্গে সংলাপ করব। তারা যা ইচ্ছা তাই করছে। অন্তর্বর্তী সরকার যতদিন নিরপেক্ষ থাকবে না, ততদিনের জন্য আমরা বয়কট করেছি। এ প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সংলাপে বৈষম্য হচ্ছে। জামায়াত ইসলামীর তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আরও অনেকে বক্তব্য রাখছেন, অথচ আমাদের কাউকে দেওয়া হচ্ছে না।

Card image

বুধবার সকালে আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বাধিয়ার পাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে জুয়েলের দ্বিতল ভবন। দগ্ধরা হলেন, জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Card image

২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তান ও ইরান সীমান্তে পরস্পর ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তারা পরবর্তীতে সম্পর্ক মেরামত করে। বর্তমানে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলা এবং ইরানের জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার ঘটনায় পাকিস্তান কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের উদ্বেগের পেছনে রয়েছে তেহরানের সঙ্গে জটিল সম্পর্ক, বেলুচিস্তানে নিরাপত্তা আশঙ্কা এবং ইসরাইলি বিমানবাহিনীর প্রভাব পাকিস্তান সীমান্তে ছড়িয়ে পড়ার শঙ্কা।

Card image

ইসরাইলের অব্যাহত বিমান হামলার মধ্যে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীন। দ্য চীনা নিউজ সার্ভিস বলছে, ইরান থেকে চীন তাদের নাগরিকদের প্রথম ব্যাচ সরিয়ে নিচ্ছে। জানা গেছে, মঙ্গলবার তেহরান থেকে স্থলপথে তুর্কমেনিস্তানে চীনা নাগরিকরা রওনা হন। এর আগে, ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে ভারত।

Card image

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি? আরো বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। এই সময় ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান রিজভী।

Card image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে তারা হাজির হয়নি। তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। জামায়াতের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে। ফখরুল বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ করে, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে- তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না।

Card image

ইরানে গত কয়েক ঘণ্টায় ৫০টিরও বেশি বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, এর মধ্যে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করেছে তেল আবিব। প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’। ইসরাইল বলছে, তাদের যুদ্ধবিমানগুলো ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ‘কাঁচামাল এবং উপাদান’ উৎপাদনকারী কারখানাগুলোতেও আক্রমণ করেছে।

Card image

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরাইল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে। এতে ইসরাইলের জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরি হয়। পরে ফেব্রুয়ারিতে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। তখন ট্রাম্প মধ্যপন্থা অবলম্বন করেন এবং হামলা চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘এখনো প্রকাশ না করা’ সহযোগিতা দিতে সম্মত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে হামলার কৃতিত্ব নিজেও দাবি করেন এবং সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এই সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে মীমাংসিত হওয়ার সম্ভাবনা ‘বড্ড ক্ষীণ’।

Card image

শাহবাগ ও পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিপিপি'র চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত আনিসুলের পাঁচদিন ও অপর দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, একটি চানখারপুলে গণঅভ্যুত্থানে হত্যা মামলা, অপরটি ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলা।

Card image

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৫ আগস্ট ক্ষতি হওয়া সরঞ্জাম কার্যক্ষম করা হয়েছে। তিনি সন্তুষ্ট জানিয়ে বলেন, এসএসএফ আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। বিগত ১০ মাসে এসএসএফ দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। ড. ইউনূস বলেন, সম্প্রতি এসএসএফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরো উন্নতি সাধন করবে।

Card image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। জানা যায়, শহিদ আরাফাত হুসাইন (১২) মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হুসাইন গণঅভ্যুত্থানে একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।