Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে‌। খবর আলজাজিরার। এর আগে গত সোমবার ইসরাইলি বাহিনী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং-এর সদরদপ্তরে হামলা চালায়। যাকে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলেছিল তেহরান।

Card image

ইরানে ইসরাইলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন। এদিকে হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলকে চাপ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরাইল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। অর্থাৎ, ইরানে ইসরাইলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ না করার ইঙ্গিত এটি।

Card image

কথার তোড়ে 'ইসরায়েলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। পরে সংশোধন করে সঙ্গে সঙ্গে বলেন, ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে। এরপর তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের মারাত্মক আক্রমণের পেছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।

Card image

স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান অভি বলেন, বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র আর মৌলিক অধিকার ছিল না। আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছে। ছাত্র-জনতা বিপ্লবের সঙ্গে আমাদের এ আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে। তিনি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে মাসব্যাপী ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে।

Card image

ইসরায়েলের সাধারণ জনগণের উদ্দেশ্যে ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে হবে। জামির বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল। তিনি বলেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত। তার দাবি, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। সেজন্য তারা আগে হামলা চালিয়েছে।

Card image

শুক্রবার চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনের পররাষ্ট্রসচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে আদান-প্রদানে সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান। জানা গেছে, তিন দেশ এক অপরকে সহযোগিতা করে কাজ করতে সম্মত হয়েছে।

Card image

ইরাকের আকাশসীমা ইসরাইলের ৫০টি যুদ্ধবিমান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত থেকে প্রবেশ করে বসরা, নাজাফ ও কারবালার ওপর দিয়ে উড়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইরাকের প্রতিনিধি এ ঘটনা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পবিত্র স্থানগুলোর ওপর হুমকি জনসাধারণের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মাঝে এই ঘটনা ঘটে।

Card image

বৃহস্পতিবার পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। পুনঃনিরীক্ষণের বিষয়ে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পেয়ে তিনি প্রশাসনিক ভবনের ৫ম তলার রেলিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে এক কর্মচারী তাৎক্ষণিক তাকে টেনে নামিয়ে আনেন। জানা গেছে, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই একটি কোর্সে অকৃতকার্য হন। তবে তিনি দাবি করেন, ফেল করার মতো উত্তর দেননি। ১ নম্বরের জন্য ফেল দিয়েছে। অন্য শিক্ষক দিয়ে পুনরায় খাতা দেখলেই তিনি পাশ করবেন বলে জানান।

Card image

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থার মতে- বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৭ নম্বরে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১২২। এটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আইকিউএয়ার বলছে, দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর কিংশা শহর। সেখানের বায়ুর স্কোর ১৪৭। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম (১৩৯)। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৩৯)।

Card image

জিওপি নেতা রাশেদ খান বলেন, হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রীতি পরিবর্তনই রাষ্ট্র সংস্কার। তার ফ্যাসিবাদ তন্ত্রের যাঁতাকলে আমরা পিষ্ট হয়েছি। তিনি বলেন, জুলাই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। ২০২৪ ও ২০১৮ সালের আন্দোলনে সবস্তরের জনগণের অংশগ্রহণ ছিল। জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা দেখতে পাই ১০ মাসে এখনো গণমাধ্যম সংস্কার হয়নি। আরো বলেন, মেধার ভিত্তিতে জ্ঞান চর্চার প্রতিযোগিতামূলক রাজনীতি করতে হবে।

Card image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া ইসরায়েলকে ইরানের ওপর একতরফাভাবে হামলা চালানোর জন্য নিন্দা জানান, যা জাতিসংঘ সনদ এবং কূটনৈতিক প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। তিনি সতর্ক করেন যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা এখনও হামলার জন্য ঝুঁকিপূর্ণ, যা পারমাণবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। নেবেনজিয়া বলেন, এই হামলা এমন সময়ে হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, যা কূটনৈতিক অগ্রগতি ব্যাহত করে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কঠোর আইএইএ তত্ত্বাবধানে রয়েছে এবং ইসরায়েলের এই কাজ আন্তর্জাতিক নিয়ম ও জাতিসংঘের কর্তৃত্বের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।

Card image

শুক্রবার রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে আটক ও মারধরের ঘটনায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন কায়সারকে আটক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় ছাত্রদলের এক নেতা গাড়ি ভাঙচুর না করতে বললে শিবিরের এক কর্মী ছাত্রদলের দুইজনকে আঘাত করে। এর জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

Card image

জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ বলেন, নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এই বিষয়টি সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর ওপর নির্ভর করবে। বেআইনি ক্ষমতা দখল বন্ধ করতে না পারলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমরা পর্যবেক্ষণ করব, যদি দেখি লেভেল প্লেইং ফিল্ড গঠিত হয়নি এবং যে কারণে হচ্ছে না সে কারণটি উল্লেখ করে তা দূর করতে বলা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকেন তা পরীক্ষা হবে। নির্বাচন কমিশনকে বলা হয়েছে দেশের প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখতে হবে। আরো বলেন, প্রয়োজনে নির্বাচন একদিনে নয়, একাধিক দিনে হবে। এই সময় তিনি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থাকবে। বিশেষ দলকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।

Card image

মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগে বাস্তবায়নযোগ্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। ১৬ জুন অনুষ্ঠিত সভায় আটটি সহজসাধ্য প্রস্তাবের ওপর গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে মহাসড়কের পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত শৌচাগার, মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডায়নামিক করা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা, গণশুনানি, তথ্য আইন সংশোধন, পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন এবং ডিজিটাল সেবা উন্নয়ন। প্রতিটি মন্ত্রণালয় সময়মতো কাজের জন্য টিম গঠন করবে এবং তদারকি থাকবে।

Card image

আইডিএফ জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। টাইমস অব ইসরাইল বলছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।