Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে জামায়াত। এ নিয়ে দলটির নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত। তিনি বলেন, এনসিসির বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন- নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না। এতে ক্ষমতার ভারসাম্য থাকবে উল্লেখ করে বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে।

Card image

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না। তিনি বলেন, গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে? এ হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য! ফুয়াদ বলেন, একজন মা এসে আমাকে জিজ্ঞেস করলেন, 'ভাই, আর কত কাঁদলে আমরা বিচার পাব? এইটা বলে দেন। তাহলে আমরা আরও কিছুদিন কাঁদবো, তারপর থামবো। তিনি বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভাঙতে পারছি না, এফডিআর ভাঙতে পারছি না, জমির মিউটেশন করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না। সমাজে তো একটা ট্যাবু আছে—বাবা না থাকলে, তার ওপরে গুজব থাকে। ও মাস্তান ছিল, চাঁদাবাজ ছিল, বিএনপি করতো—এসব রটানো হয়। সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয়।'

Card image

জিওপি নেতা রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই আছে আওয়ামী প্রেতাত্মা। তিনি বলেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত? না করত না। আরো বলেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে, গণ-অভ্যুত্থানের পর শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী অপরাধীদের গ্রেফতার করছে? রাশেদ বলেন, কেন শেখ পরিবারের কাউকে ধরছে না? কেন আওয়ামী লীগের ডামি এমপি, মন্ত্রীদের গ্রেফতার করছে না? কেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে যুক্ত কমিশনার, ডিসি, এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সরকারের এই দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে।

Card image

আগামী ১৯ জুলাই দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবিগুলো হচ্ছে-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা। আসন্ন সমাবেশ উপলক্ষে জামায়াত সেক্রেটারির সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশ শান্তিপূর্ণভাবে সব করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Card image

একজন ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হয়েছে বিএনপি। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন দলটির নেতা সালাহউদ্দিন আহমেদ। তবে এনসিসি গঠনে একমত নয়। এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। জানা গেছে, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদই বৈঠকে মেয়াদের এই প্রস্তাব দেন, যখন কত বার প্রধানমন্ত্রী হতে পারবেন, সংক্ষিপ্ত সময়ের সংসদ হলে কী হবে, এমন তর্ক চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে।

Card image

বিএনপি নেতা রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেনো এ সময়ে এসে এত খুন জখম হবে, কেনো এত ডাকাতি, চুরি হত্যাকাণ্ড ঘটবে? কেন পুলিশের উপর আস্থা ফিরলো না? রিজভী বলেন, ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক তারেক রহমান। আমরা দেখেছি, যখন ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তখন তিনি দলের সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। তিনি অভিযোগ করেন, বিডিআর হত্যাকাণ্ডের রাজনৈতিক সংশ্লিষ্টদের নাম কমিশন বলছে না।

Card image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, এই আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’। উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের ব্যানারে আগের মতো তার নামের আগে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ উল্লেখ করা হয়নি।

Card image

জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের নিপীড়িত-নির্যাতিত মজলুমদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী আমলের গুম, খুন, জেল জুলুম ও নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকারের জনগণের নিকট কোনো জবাবদিহিতা ছিল না, সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আরো বলেন, রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তি ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের প্রতিকার প্রাপ্তি এবং ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের একটি ন্যায়সংগত অধিকার বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হোক। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে।

Card image

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা সিইসিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী সরকার যেটিই হোক, সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলেন, আমার ইসিকে পর্যবেক্ষণ করছি। আমরা ইসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। আযাদ বলেন, নিবন্ধন ও প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনে দাবি বাস্তবায়ন করেছে ইসি। কমিশন গেজেট করায় যে প্রত্যাশায় গণঅভ্যুত্থান হয়েছে, তার পূরণ হয়েছে। আরও বলেন, আমরা ভোটে পিআর পদ্ধতি চাই। ঐক্যমত কমিশনেও এ নিয়ে আলোচনা চলছে।

Card image

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এক লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান বলেন, নির্বিঘ্নে অপরাধ সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারির সকাল থেকেই পিলখানায় আটকে পড়া কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বারবার আকুতি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, তদন্ত চলছে। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতোমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন।

Card image

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। জানা গেছে, এবারের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারের বেশি। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

Card image

দেশে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করবেন। সেবাটি নিয়ে এসেছে সিটি ব্যাংক। এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ চালুর মধ্য দিয়ে দেশের অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা হলো। তিনি বলেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে বাংলাদেশে। এখন লেনদেন হবে আরো সহজ, আরও স্মার্ট!’

Card image

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, 'দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এখন হুংকার দিচ্ছে, হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসঙ্গে থাকা যাবে না।' অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণি ফিরে আসবে বনে। নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে। এই সময় তিনি জুলাইয়ে অসীম স্পৃহা দেখানো তরুণদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। ড. ইউনূসের ভাষায়, আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এই সময় উপদেষ্টা প্লাস্টিক উৎপাদন বন্ধের দিকে গুরুত্ব দেন।

Card image

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ উপদেষ্টা ২৬ জুন বিকাল ৫ টায় বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদেরকে তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। আরো জানিয়েছে, সরকার প্রত্যাশা করে যে, এই আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সবার ঐকমত্যের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে যার যার দপ্তরে অবস্থান করে অর্থবছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আহরণ কার্যক্রমে মনোনিবেশ করার জন্যও অর্থ উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, এনবিআরের স্টাফরা কর্মবিরতি পালন করছে।

Card image

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, 'আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতাসহ সব ধরনের নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নানা কালাকানুন দ্বারা ছিল শৃঙ্খলে বন্দি।' নির্যাতনের আরো চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘রক্তোন্মদনা যেন দেশে দেশে এক ভয়ংকর হানাহানি ও রক্তারক্তিকে অব্যাহত রেখেছে। এই কারণে বিশ্বের অসংখ্য মানুষ নিহত ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। বিভিন্ন রাষ্ট্রে স্বৈরাচারী শাসকগোষ্ঠী তাদের বিরোধীদের ওপর সীমাহীন ক্রোধে ভয়ানক দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। তারেক মব জাস্টিসের বিরোধিতা নিপীড়িত ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির সকল বাঁধা দূরীকরণের আহ্বান জানান। আরো বলেন, একমাত্র গণতান্ত্রিক সমাজেই মানুষের সার্বিক অধিকার নিশ্চিত হয়।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।