Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো জানিয়েছে, এই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০, ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

Card image

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখা (জিরো সয়েল) কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন, বন বিভাগ ও সাধারণ নাগরিকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি বাড়ির পাশে ঘাস বা আইভি লতা দিয়ে খোলা মাটি ঢেকে দিতে হবে এবং ছাদে গাছ লাগাতে হবে। যার যতটা সামর্থ্য, ততটা গাছ লাগান।' আরও জানান, ‘আমরা চেষ্টা করব সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে। সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে এবং তা বাস্তবেও প্রয়োগ করতে হবে। জানা যায়, ডিএনসিসি ভবিষ্যতে ১২০ কি.মি মিডিয়ান ও ১০৮ কি.মি খালপাড় সবুজায়নে কাজ করছে।

Card image

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি আজও অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য। দেখা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্বঘোষিত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরতা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে তারা রাজস্ব ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। এদিকে এনবিআর কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, তবে প্রত্যাখ্যান করেছে বিক্ষুব্ধরা।

Card image

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে।

Card image

এক বৈঠকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে তিনি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা তা ভেবে দেখতে বলেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫.৬ শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

Card image

‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।' তবে শফিকুল আলম জানান, এটি সরকারের নয়, ব্যক্তিগত মন্তব্য। তিনি বলেন, গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন– ‘এদেরকে খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে। এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। আরো বলেন, যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।” এই সময় তিনি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলা অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

Card image

সাবেক সিইসি হাবিবুল আউয়াল বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি? ১৯৭২-এর ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর ৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। তিনি বলেন, ‘স্বীকার করছি- আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি।’ আদালত বলেন, ‘সাধারণত নির্বাচনি কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু এ নির্বাচনে ৪-৫ লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কী? এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আউয়াল। রাতের বেলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন।’

Card image

আগামীকাল শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ। দলটির নেতা আবু হানিফ জানান, এতে সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া। তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে। এছাড়া জোট নাকি একক নির্বাচন, এটি নিয়েও মতবিনিময় হবে।

Card image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় বৈঠকে আমির খসরুর সাথে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Card image

নয়াদিল্লির ইরানি দূতাবাস বুধবার জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, সামাজিক কর্মী ও অন্যান্য সকল শ্রেণির মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে—যারা বিভিন্নভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন। আরো জানায়, এই বার্তাগুলো জাগ্রত বিবেক ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

Card image

সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই স্টেটমেন্ট দেন র‌্যাটক্লিফ। তবে তেহরানের পরমাণু কর্মসূচি ‘পুরোপুরি নির্মূল করা হয়েছে’ বলতে অস্বীকৃতি জানান তিনি।

Card image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দিয়েছে বিএসএফ। এ প্রসঙ্গে ইউএনও মনজুর আলম জানান, গভীর রাতে নয়জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত। জানা গেছে, পুশইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

Card image

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গত ২৩ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি। প্রসঙ্গত, বিএনপি সাবেক তিন সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন দেওয়ার জন্য মামলা দায়ের করেছিল।

Card image

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Card image

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। তদন্তে এ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। জানা গেছে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। প্রসঙ্গত, এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন, বেরোবি'র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।