Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

শনিবার সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। এ পর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। মূলত, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে দলটি।

Card image

বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। ওয়াশিংটনে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য—কয়েক দশক ধরে চলমান ধ্বংসাত্মক সংঘাতের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রকে লাভজনক খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া। এ চুক্তিতে কঙ্গোতে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ, এবং শর্তসাপেক্ষ একীকরণ’ দাবি করা হয়েছে। চুক্তি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ‘আজ, সহিংসতা এবং ধ্বংসের অবসান ঘটছে। সমগ্র অঞ্চল আশা এবং সুযোগের একটি নতুন অধ্যায় শুরু করছে।' ট্রাম্প এই শান্তি চুক্তিতে একটি ‘গৌরবময় বিজয়’ বলে অভিহিত করেছেন।

Card image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। ট্রাম্প বলেন, এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে।’ আরো বলেন, ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরাইল। এর পর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পালটাপালটি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’। তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।

Card image

পাকিস্তান বলেছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পিসিএ ‘পরিপূরক এখতিয়ার রায়’ জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়ে পাকিস্তান সরকার বলেছে, এই রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। এছাড়া পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে ইসলামাবাদ। প্রসঙ্গত, পিসিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা ‘স্থগিতাবস্থায়’ রাখতে পারবে না। বরং চুক্তি তখন পর্যন্ত বহাল থাকে, যতক্ষণ না ভারত ও পাকিস্তান উভয়ের সম্মতিতে তা বাতিল করা হয়।

Card image

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে,ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর দিনভর হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৪ জন। তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩৩১ পৌঁছেছে। আর আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।

Card image

পিপিপি'র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার বলেছেন, পাহলগাম হামলা এবং গত মাসে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক উত্তেজনার পর ভারত ‘স্বচ্ছতার অভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’। তিনি বলেন, ‘বিশ্বের মানুষ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন পড়েছে এবং তা গ্রহণ করেছে। পুরো বিশ্ব জানে ভারতের সরকার মিথ্যা বলছে এবং তাদের গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতার দাবি করলেও তারা তা প্রমাণ করতে পারেনি। এই সময় বিলাওয়াল পাক প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, ভারতের যুদ্ধ বিমান ধ্বংস স্বীকার করতে ১ মাস সময় লেগেছে, পাকিস্তান প্রথমেই জানিয়েছে বলেও জানান। বিলাওয়াল বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছিলাম, তখনই তাদের একজন জেনারেল কংগ্রেসের কাছে শপথ করে বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একজন অসাধারণ অংশীদার।

Card image

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Card image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ পরিচালনা করেন। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কারসহ দেশি ও বিদেশি অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এদিকে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস সচিব।

Card image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে জমি দখল নিতে সংখ্যালঘু পরিবারের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে। তার ফিরতে পারছেন না গ্রামে। ভুক্তভোগী ভবেন্দ্রনাথের অভিযোগ, স্থানীয় এক ইউনিয়ন চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছর তাদের নাগরিক সনদ ও জন্মনিবন্ধন প্রদান না করে ভূমিদস্যুদের পক্ষ নিয়েছেন। পরে এনআইডি হলেও তা স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া তাদের জমি দখল করতে ১৯৭২ সালে তাদের পিতাকেও হত্যা করা হয়। ভবেন্দ্রনাথ জানান, হত্যার পেছনে ফিরোজ শেখ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন হরমুজ, আমির আলী গার্ড ও ময়েজ উদ্দিনসহ কয়েকজন স্থানীয় ভূমিদস্যু জড়িত ছিলেন। তখন প্রাণভয়ে এলাকা ছাড়লে ভুয়া দলিলে জমি দখল করে ফেলা হয়।

Card image

জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পরমাণু স্থাপনা ও অন্যান্য স্থানে বোমা ফেলা এক ইসরাইলি পাইলট বলেছেন, 'তেহরান ওপর থেকে দেখতে খুবই সুন্দর। সুযোগ হলে তিনি ইরানের রাজধানী শহরটিতে যেতে চান।' পরিচয় গোপন রাখতে চাওয়া ওই পাইলট বলেন, ‘গত কয়েক দিন যেন পুরো একটা বছর কেটে গেল।’ তিনি বলেন, এত উত্থান-পতন, এত আনন্দ আর অনিশ্চয়তা। প্রতিটি দিন যেন একটি রহস্য উপন্যাসের বইয়ে বলা গল্পের মতো।’ এই পাইলট বলেছেন, আমরা বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছি। মনে একটা ক্ষীণ আশাই থাকে, হয়তো কোনো দিন এটা দরকার পড়বে না, হয়তো হুমকি অন্যভাবে সরানো যাবে। আরো জানান, বাসায় ক্ষেপণাস্ত্র পড়তে পারে জেনেও চারপাশে থাকা হাজারও আত্মীয়স্বজন, সহকর্মী আর অতিথিদের তিনি কিছুই বলতে পারেননি। বললে অপারেশন ব্যর্থ হবে!

Card image

বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'বাংলাদেশ উৎসব' উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। এ উপলক্ষে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী রিকশাসহ অন্যান্য দেশীয় কারুপণ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে মালয়েশিয়ার কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ওয়াইবিএইচজি দাতো শাহারুদ্দিন বিন আবু সহত “গেস্ট অব অনার” হিসেবে উপস্থিত ছিলেন।

Card image

শুক্রবার ভোর রাতে সিলেটের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বাকি ১৭ জন বাংলাদেশি নাগরিক। তাদের আটক করেছে বিজিবি। জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ১৭ জন বাংলাদেশিকে আদালতে এবং ১৪ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।

Card image

ধামরাই ৪শ বছরের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদ্বোধনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় লাখো জনতার ঢল নেমেছে। তিনি বলেন, কোনোভাবেই মব জাস্টিস সহ্য করা হবে না। যদি কেউ মব জাস্টিস করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই।

Card image

এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। দায়িত্ব নেওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাশেদুল ইসলাম লেখেন, ‘যথাযথ শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে, আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছি।’ আরও লেখেন, ‘এই দলের ব্যানারে দেশের সেবা করতে পারা আমার জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয়। জেলা ইউনিটের নেতৃত্বের জন্য আমাকে যে আস্থা ও সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণেই আমাকে এই মুহূর্তে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’ জানা গেছে, স্থানীয় সাংগঠনিক কোন্দলের ফলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Card image

যৌথ বাহিনী জানায়, বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলায় কেএনএফ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বম জনগোষ্ঠীর ৮৯টি পরিবারের তিন শতাধিকের মত লোকজন তাদের গ্রামে ফিরে এসেছে। তারা কেএনএফের অত্যাচারে ভারতের মিজোরাম সহ অন্যত্রে আশ্রয় নিয়েছিল। কেএনএফের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া রোয়াললিং বম ও লালপেক লিয়ান বম দুজন কেএনএফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের নিরাপত্তা বাহিনী ও প্রশাসন থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বম জনগোষ্ঠীদের সেনাবাহিনী ২০ লাখ টাকা অনুদান দিয়েছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।