Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা হত্যাকাণ্ড ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। এ সময় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবরের মধ্যে এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে। তিনি বলেছেন, ‘আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন‍্য কিউরেট করছি, যাতে ষোলো বছরের ফ‍্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে। জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস।’ জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ জাদুঘরে যারা আসবেন, তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ। এদিকে জাদুঘর নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব।

Card image

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটারদের কাছে টানতে টাকা ছড়ানো নিয়ে একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা, যেমন উনারা বলেন যে ১৬টা ভিসি জামায়াত ইসলামীর। তো কে কে নাম-তালিকা ঘোষণা করুক। আমরা তো বলেছি যে ঠিক আছে, যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যিই হয় তো ১৬টা, আর বাকি ভিসিরা কাদের? ওরাও তো একটা দলের। সেটা তো বলেন না। এদিকে চট্টগ্রাম মহানগর আমির শাজাহান চৌধুরীসহ কয়েকজন নেতাকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে গোলাম পরওয়ারের ভাষ্য, সাংগঠনিক প্রয়োজনে কিছু জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে, অনিয়মের কারণে নয়। তিনি বলেন, গণমাধ্যমে যেসব বিষয় এসেছে এগুলো কোনও কারণ নয়। আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে কেউ না। শৃঙ্খলা পরিপন্থী কোনও কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামায়াত। যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন।

Card image

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়। এতে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। ডাইং কারখানা, সিমেন্ট কারখানা ও ইটভাটার মতো প্রধান দূষণ উৎসকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সবচেয়ে দূষণকারী শিল্পগুলোকে চিহ্নিত করে বাজেট ও পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দূষণকারীদের নাম প্রকাশ্যে আনুন। তথ্য উন্মুক্ত করলে জনগণ নিজেরাই রাজনৈতিক চাপ মোকাবিলায় সহায়ক হবে। বন্যা প্রবাহ এলাকা বা পরিবেশগতভাবে সংবেদনশীল স্থানে বর্জ্য ফেলার কেন্দ্র স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়ার কঠোর সমালোচনা করে পরিবেশ উপদেষ্টা বলেন, এ ধরনের ছাড়পত্র অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক চাপ থাকলেও আপত্তি জানাতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে বদলি হোন, কিন্তু পরিবেশের সঙ্গে আপস করবেন না। তিনি একটি দূষণকারী সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেওয়ার উদাহরণ তুলে ধরে বলেন, দূষণকারীদের শাস্তি দিতে হবে, পুরস্কৃত নয়।

Card image

ঢাকায় চারদিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’-এ সার্কভুক্ত দেশগুলো অংশগ্রহণ করছে, যেখানে দর্শনার্থীরা এক ছাদের নিচে বিভিন্ন পণ্য দেখতে পাচ্ছেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকার স্টলগুলোতে রয়েছে টেক্সটাইল, ফ্যাশন, ইলেকট্রনিক্স, প্রক্রিয়াজাত খাদ্য, গহনা, গৃহস্থালি যন্ত্রপাতি ও রান্নাঘরের সরঞ্জাম। মেলা আঞ্চলিক বাণিজ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরছে, ক্রেতাদের আকর্ষণ করছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিকাশের সুযোগ সৃষ্টি করছে। মেলা প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

Card image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদপুের এসি মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার শহরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। পরে গিয়ে দেখতে পান থানার ৪ থেকে ৫টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি। তিনি খেতে গিয়েছিলেন। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুজনই দুপুরের খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। এ নিয়ে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

Card image

উজান থেকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদী এবং বড়াল, হুড়াসাগর, ফুলজোড়, করতোয়া ও ইছামতিসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর চরাঞ্চল ও বিলের নিম্নভূমি প্লাবিত হয়েছে, ফলে শীতকালীন সবজির চাষ ঝুঁকিতে রয়েছে। গত ছয় দিনে পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাত্ক্ষণিক বন্যার আশঙ্কা নেই, যদিও আগামী কয়েক দিনে পানি আরও বৃদ্ধি পেতে পারে।

Card image

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পরামর্শগুলো হলো, বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা। বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা। নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো। বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা। আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায়, সেই ব্যবস্থা করা। নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে। প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা। সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা। আরো বলা হয়েছে, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে। তবে যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি। সরকারের দেনার পরিমাণ কত, তা বাজেটে প্রকাশ করা যেতো।

Card image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, যারা জুলাই আন্দোলন ও এর গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এই জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে। উপদেষ্টা বলেন, এই গ্রাফিতি জুলাই অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার একটি প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামক গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছিল। আগামী প্রজন্মকে জানাতে হবে, সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে আজকে নতুন দিশা দিয়েছে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। একই সঙ্গে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্রাফিতি পরিদর্শন শেষে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।

Card image

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি। তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। জনগণের সেবক হতে হবে। আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ’২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন—এ দোয়াই করছি।

Card image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে ক্লাশ রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ১০ নাম্বার ছাত্র হলের এক তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ওই ছাত্রীকে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বলেন, এটা ভুলবশত হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ভুল নেই। রুম বণ্টনে হল প্রশাসনের তালিকায় অসঙ্গতি হয়েছে।

Card image

সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনার নীতি নির্ধারকরা বলছেন, এ প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এ অর্জন। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী দুই বছরের জন্য ৪৯টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিল সুপারব্র্যান্ড। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এ পুরস্কারের মূল লক্ষ্য। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’ দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেওয়া হয়।

Card image

পরবর্তী ১৫ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, এআই ব্যবসায়ের খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে পারে, যার ফলে দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য ৩৪–৩৭% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ডব্লিউটিওর ডেপুটি ডিরেক্টর জেনারেল জোহানা হিল বলেছেন, এআই বৈশ্বিক বাণিজ্যের জন্য “উজ্জ্বল সুযোগ” হতে পারে, তবে সঠিক নীতি ছাড়া এটি অর্থনৈতিক বৈষম্য বাড়াতে পারে।

Card image

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন; মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আখতার হোসেন এবং হুমায়ুন কবির। এ ছাড়া তিনি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।

Card image

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ সেবা চালু থাকবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চলাচল করবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি আর রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।

Card image

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তিনি পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব, একত্রিত রাখব। আরও বলেন, আজকে সবাই একমঞ্চে। আমরা একমঞ্চে মিলিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই। কোনো মতভেদ নাই।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।