Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই। তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এম কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, দুদক এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্চিত করেনি দাবি করে রিজভী বলেন, নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন। এখনও ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করেন বলেন, বহুধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মাস্টারপ্ল্যান চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

Card image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ। কোষাধ্যক্ষ মাসুদ রানা জানান, গত ২৩ সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। আরও বলা হয়, আগামী সাতদিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।’ প্রেস সচিব বলেন, ‘মূল বার্তা হলো—১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। আরও জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন। আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি লীগ কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।

Card image

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পালটা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন। এ নিয়ে এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছেন, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাব মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।

Card image

এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই ম্যাচের আগে ডাকসু ঢাবির মুহসীন হলের মাঠে জায়ান্ট স্কিনে ম্যাচটি দেখানোর ঘোষণা দিয়েছে। ডাকসুর বার্তায় বলা হয়, ‘বুধবার রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু। ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

Card image

নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। এর আগে সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী সফরসঙ্গীদের নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে বের করার চেষ্টা করেন। এ সময় আখতারকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারা।

Card image

এনসিপি নেতা সারজিস আলম বলেন, ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। সারজিস বলেন, ‘মনে রাখতে হবে ২০২৪-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। ২৪-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চাই- ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাদের খুশি করে, আওয়ামী লীগের পিঠ চাপড়ে, জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চায় কিনা। বিএনপি হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক; তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি-দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে, আমাদের মার্কা আটকে, আমাদের নিয়ে কটূক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে- এই আশা তাদের পূরণ হবে না। পিঠ বাঁচিয়ে এ বাংলাদেশে চলার স্বভাব যে দেখাবে তার এ দেশে পিঠ বাঁচিয়ে চলা হবে না।'

Card image

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে। টিউনিসিয়া, গ্রীস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ এখন একসাথে চলাচল করছে। তারা বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে চলাচল করছে। জাহাজগুলো তাদের মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) রেডিওতে জ্যামিং-এর সম্মুখীন হয়েছে। গাজার উদ্দেশে যাত্রা শুরু করা যাত্রীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তাদের ‘মানসিকভাবে দুর্বল’ করতে ড্রোনের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার জনগণের ওপর খাদ্যাভাব ও গণহত্যার যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এবং তার সহযোগীরা যে সমস্ত সীমা অতিক্রম করছে তা অত্যন্ত নিকৃষ্ট।’

Card image

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে। মেয়র হিদালগো এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।‌ উভয় নেতা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মেয়র আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে। এসময় প্রধান উপদেষ্টা জানান, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তিনি মেয়র হিদালগোকে আমন্ত্রণ জানিয়েছেন।

Card image

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজের ইন্তেকালের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ এক মহৎ আলেম এবং ইসলামি চিন্তার এক দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা ইসলামি বিশ্ব গভীরভাবে অনুভব করবে। উল্লেখ্য, শেখ আবদুল আজিজ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

Card image

জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, শিক্ষকরা দেশে শিক্ষা বিস্তারের মহান পেশায় নিয়োজিত। কাজেই মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত। এর আগে তিনি নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পদকগণের সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানানো হয়। এদিকে মুজিবুর আরও বলেন, শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল আজ পর্যন্ত কোনো সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে গোটা বাজেটের ৬ শতাংশ করা প্রয়োজন।

Card image

থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে সম্মানিত হয়েছেন মুহাম্মদ ইউনূস। তাকে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী অবদান এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। ড. ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়। এসময় গর্ডন ব্রাউন বলেন, ‘গত ৫০ বছরে কোনো বেসরকারি খাতের প্রকল্প মানুষের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখতে পারেনি।’ পুরস্কার গ্রহণকালে ড. ইউনূস বলেন, ‘খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা খুলে দিলে কেউ আর দরিদ্র থাকবে না। আমি ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষাকেও যুক্ত করেছি, যাতে নারীরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে। শিশুদের ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া উচিত।

Card image

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মো. মনজের আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভোররাতের দিকে ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে। সিসিটিভি পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ওই ব্যক্তি মন্দিরের নির্মাণাধীন ৩/৪টি প্রতিমার মাথার অংশ খুলে নিয়ে যায়। এ ঘটনায় মো. মনজের আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

Card image

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। এসময় ডা. জ্যাক আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সাথে দেখা করে মতবিনিময় করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

Card image

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার শিরোনামে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। সংবাদে আরও বলা হয়েছে, ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত।’ এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন না। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’কে আমি এই ধরনের কোনো কথা বলিনি। ফখরুল জানান, ‘এই সময়’ পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি। জামায়াতে ইসলামীর ৩০টি আসন চাওয়ার বিষয়ে কোনো কথাও তিনি বলেননি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না-জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।