২০১৩ সালের ৩ এপ্রিল প্রতিষ্ঠিত সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক আগামী ৩ এপ্রিল ১৩ বছর পূর্ণ করবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীর জানান, বর্তমানে ব্যাংকটির ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট আউটলেট ও ৭৭টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকের মোট আমানত প্রায় ১১ হাজার কোটি টাকা, ঋণ ও অগ্রিম ৯ হাজার ২৬৫ কোটি টাকা এবং মোট সম্পদ ১৩ হাজার ৩৬০ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততার হার ১৪ দশমিক ২২ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার চাহিদার চেয়ে বেশি।
কবীর বলেন, কোভিড পরিস্থিতি ও ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে, তবে তা সহনীয় পর্যায়ে রয়েছে। ব্যাংকটি এসএমই ও কৃষিভিত্তিক খাতে ঋণ বিতরণে গুরুত্ব দিচ্ছে এবং এসএমই ঋণের হার ৩৮ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
তিনি জানান, বোর্ড ব্যবস্থাপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে এবং ৫ আগস্টের পর থেকে গ্রাহক আমানত প্রায় ৩০ শতাংশ বেড়েছে। আগামী তিন বছরের মধ্যে এসবিএসি ব্যাংককে দেশের সেরা ২০–২৫ ব্যাংকের মধ্যে স্থান দেওয়াই তাদের লক্ষ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।