Web Analytics

ইয়েমেনের হুথিদের উপপররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে বর্ণনা করেছেন। সানাভিত্তিক বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন ইরানি জনগণের ওপর চাপ তৈরিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে।

আবু রাসের ভাষ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ইরানের জনগণকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর হুথিদের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হুথি নেতা আঞ্চলিক দেশগুলোকে সতর্কও করেছেন। ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বাস্তবায়নে কোনো দেশকে হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।