Web Analytics

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, পোশাকশিল্পের মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইন অনুযায়ী শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে। শনিবার সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানাটি পরিদর্শন করে। বোর্ডের কর্মকর্তারা কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। বর্তমান বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয়, মজুরি নিয়ে প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য নেওয়া হয়। চেয়ারম্যান কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, কারখানা পরিদর্শন সরেজমিনে সাক্ষ্য ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের অংশ। শ্রমিকদের সঙ্গে বোর্ডের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন। তিনি আশা করেন, মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব দেবে। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয় এবং প্রস্তাব না এলেও নির্ধারিত ব্যবস্থা, নির্দেশক ও সূচক মেনে মজুরি নির্ধারণের কাজ চলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।