বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় আনা হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে দাম হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা। বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মাত্র ছয় দিন আগে, ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। পাশাপাশি রুপার দামও এবার বাড়ানো হয়েছে, যেখানে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।