Web Analytics

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় হাবাস ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৬ মিনিটে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

ইজমিরের গভর্নর বলেন, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলার সময় ওপরের একটি ক্রেন ছিঁড়ে চুল্লির ওপর পড়ে যায়। এর পরই বিস্ফোরণ ঘটে। মেয়র জেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর পর হতাহত ব্যক্তির প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বলেন, বিস্ফোরণটি তার কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছিল। তিনি কারখানা থেকে ঘন কালো ধোঁয়া এবং চিমনির কাছে আগুন দেখতে পান। শ্রমিক সংগঠনের নেতারা দীর্ঘদিনের নিরাপত্তাঘাটতির অভিযোগ করেছেন। লেবার পার্টির ইজমির শাখার দাবি, তিন সপ্তাহে এটি কারখানাটির তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। ইউরোপীয় ইউনিয়ন, আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও সংস্থা শোক জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।