Web Analytics

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে যুক্ত একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা সম্ভাব্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে তদন্ত করছে। ভোরের দিকে সংঘটিত হামলায় স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে এবং একটি গোষ্ঠী ইতোমধ্যেই দায় স্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় থাকা এই স্থাপনাটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী, যার উৎপাদিত অস্ত্র গাজা ও ইরানে চলমান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি গোষ্ঠী টেলিগ্রামে দায় স্বীকার করে জানিয়েছে, এটি এলবিটের ইউরোপীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল এবং এখন তা আগুনে জ্বলছে। তারা আরও বলেছে, সহযোগী সরকারগুলোর হত্যার সরঞ্জাম নস্যাৎ করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।