Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন তুলেছেন, ছেলে-মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয় তাহলে ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত তিন দশক ধরে নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় অনেক এগিয়েছে।

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, সমান অধিকার নিশ্চিত করতে হলে ছেলেদের শিক্ষাও অবৈতনিক করতে হবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি জানান, বাংলাদেশে মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক, যা অন্য দেশের তুলনায় পিছিয়ে। তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার ও পোশাক দেওয়া হলেও দেশের অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়ে, তাহলে তাদের প্রতি বৈষম্য কেন থাকবে।

তিনি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জীবন ও কর্মক্ষেত্রে বৈষম্যের সমাধান চেয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।