Web Analytics

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানের বর্গো লাউদাতো সি’তে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক যুদ্ধবিষয়ক গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলিতে অংশ নেন। তিন দিনব্যাপী এই সম্মেলনটি ১৬ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই রোমের ক্যাপিটোলাইন হিলে ‘হিউম্যানিটি অ্যাট দ্য থ্রেশহোল্ড’ শীর্ষক ঘোষণাপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়। রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে ও হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ বিভিন্ন নোবেলজয়ী এতে অংশ নেন।

ঘোষণাপত্রে সতর্ক করা হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির ভবিষ্যতের জন্য নজিরবিহীন হুমকি তৈরি করছে। এতে বলা হয়, বিশ্ব এখন এমন এক এআই অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে যা বিদ্যমান পারমাণবিক প্রতিযোগিতাকে আরও বিপজ্জনক করছে। নোবেলজয়ীরা উল্লেখ করেন, এআই পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের ভূমিকা দুর্বল করছে, সাইবার হুমকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক আস্থা ক্ষুণ্ন করছে।

ঘোষণাপত্রে ছয়টি মূল নীতি তুলে ধরা হয়— নতুন অস্ত্র প্রতিযোগিতা রোধ, দায়িত্বশীল প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার, আন্তর্জাতিক তদারকি প্রতিষ্ঠান গঠন, তরুণ নেতৃত্বের গুরুত্ব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাইযোগ্য পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।