Web Analytics

দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার ৫২৮ কোটি টাকা ব্যয়ে দুই বছর মেয়াদি একটি বৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প অনুমোদন দিয়েছে। সম্প্রতি একনেক সভায় অনুমোদিত প্রকল্পের আওতায় দেশের ৬০টি উপজেলায় ৬০টি ‘মেকানাইজড হাব’ স্থাপন করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, ডিপিপি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলে মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হবে এবং আগামী জুনের মধ্যে কেনাকাটাসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে।

সরকারের নিজস্ব অর্থায়নের প্রকল্পে ২,১৭৪টি আধুনিক কৃষিযন্ত্র কেনা হবে। এর মধ্যে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার ও রিপারসহ ধান চাষ এবং ফসল সংগ্রহের যন্ত্র রয়েছে। জাপান, ভিয়েতনাম ও চীনসহ পাঁচ দেশ থেকে যন্ত্র সংগ্রহের কথা রয়েছে। এসব যন্ত্র কৃষকদের কাছে সহজলভ্য করে উৎপাদন ব্যয় কমানো ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো প্রকল্পের অন্যতম লক্ষ্য।

হাবগুলোতে যন্ত্র প্রদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে। স্থানীয় যুবক ও কৃষকদের অপারেটর ও মেকানিক হিসেবে প্রশিক্ষিত করে স্থানীয় সার্ভিসিং ব্যবস্থা গড়ার পরিকল্পনা রয়েছে। গাজীপুরে সরকারি জমি ও বিদ্যমান প্রশিক্ষণ অবকাঠামো ব্যবহার করে জাতীয় কৃষিযন্ত্র ওয়ার্কশপ স্থাপন হবে। তবে প্রশাসনিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে অভিযোগ ঊর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনায় রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।