Web Analytics

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড এনড্রিক মাঠে নামার ছয় মিনিট পরই রাফিনিয়ার পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরুতে মিশরের ভুলে ব্রুনো গিমারেস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন, তবে কিছুক্ষণ পরই মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে মিশর।

১৫ মিনিটে আক্রমণে ওঠার সময় চোট পান রাইট-ব্যাক ওয়েসলি, ফলে তাকে মাঠ ছাড়তে হয় এবং তার জায়গায় নামেন দানিলো। বিরতির পর কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে আটজন খেলোয়াড় পরিবর্তন করেন, যার মধ্যে ছিলেন এনড্রিক। তার গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ মাঠে নামলেও ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেননি।

টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘সি’ গ্রুপে তাদের অভিযান শুরু হবে, যেখানে অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।