Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবারের ওই ভাষণে তিনি বলেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। খামেনি জানান, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তাদের দায়িত্ব পালন করবে এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও বিপ্লবকে সহায়তা করতে চায়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও খামেনি জানান, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে এবং সব ঘাঁটি অবিলম্বে বন্ধ না হলে হামলা চলবে।

ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আক্রমণের সময় তারা দেশকে রক্ষা করেছে এবং সাহসী যোদ্ধারা এখনও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।