Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর আটক ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া-নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর হয়।

ফেরত দেওয়া দুই সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এক ব্যক্তিকে ধাওয়ার সময় রোহিত দেওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।

স্থানীয় ভারতীয় বাসিন্দারা রোহিতকে আটক করে বিএসএফের কাছে সোপর্দ করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার পর তাদের ফেরত দেওয়া হয়। হস্তান্তরের সময় ৬০ বিজিবির শশীদল বিওপির প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা এবং বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।