Web Analytics

ভারতের আসাম রাজ্যে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এক বিবৃতিতে তিনি সংখ্যালঘু মুসলিমদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে কোনো উসকানিতে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গত রোববার, ১৮ অক্টোবর, আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে রাজ্য সরকার ৬০০টির বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এর আগের শনিবার রাজ্যের তিন জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তাঁর হিসাবে, দুই দিনে ১,১০০টির বেশি পরিবার গৃহহীন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, অভিযানে ১০টির বেশি মসজিদ ভাঙা হয়েছে, যার কয়েকটির বয়স ৫০ বছরেরও বেশি।

বিবৃতিতে গুজরাটের আহমেদাবাদে ৪০০ বছরের পুরোনো মাঞ্চা মসজিদ এবং গির সোমনাথ জেলায় প্রাচীন মসজিদ ও কবরস্থান ভেঙে ফেলার সাম্প্রতিক ঘটনাও উল্লেখ করা হয়। শফিকুর রহমান এসব ঘটনাকে মানবতা, আইনের শাসন ও সভ্য সমাজের মূল্যবোধবিরোধী বলে উল্লেখ করেন এবং বাংলাদেশে সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।