Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ ঘোষণা দেন। তিনি বলেন, তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছে।

এই নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলীয় নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বা কোনো ধরনের সহায়তা দিতে পারবে না। তাদের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যবস্থাও রয়েছে। তালিকায় আছেন নাচালার প্রধান ড্যানিয়েলা ওয়েইস, এলিয়াভ লিবি ও ইতামার ইয়েহুদা লেভি। সংগঠনগুলো হলো নাচালা মুভমেন্ট, আমানা সেটেলমেন্ট অ্যাসোসিয়েশন, হাশোমের ইয়োশ এবং আইয়াল হারি ইয়েহুদা কোম্পানি।

ওং বলেন, জেরুজালেমের পূর্বে ই১ প্রকল্প ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও ফিলিস্তিনিদের উচ্ছেদ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। পশ্চিম তীরের বসতি নির্মাণে যুক্ত আট ইসরাইলি নির্মাণপ্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার এক দিন পর অস্ট্রেলিয়া পদক্ষেপটি নিল। ওং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে অস্ট্রেলিয়ার অবস্থান জানিয়ে ফোন করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।