Web Analytics

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আরও তিনটি জাহাজ এই সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে। পৌঁছানো জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টিতে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের পূর্বে যেসব জাহাজ ছেড়েছিল, সেগুলোই এখন চট্টগ্রাম বন্দরে এসেছে। আরও কয়েকটি জাহাজ পথে রয়েছে এবং কিছু জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে বা কাছাকাছি অবস্থান করছে।

তিনি বলেন, সরকার, শিপিং লাইন, জাহাজ মালিক, পণ্য মালিক ও মেরিনাররা যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালীতে হুমকি না থাকলে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।