Web Analytics

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের জ্বালানি বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামের একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ও আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য এ অ্যাপের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। সফলভাবে পরীক্ষার পর এটি পর্যায়ক্রমে সারা দেশের সব যানবাহনের জন্য চালু করা হবে।

বর্তমানে ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে জ্বালানি বিতরণে বিলম্ব ও অনিয়ম দেখা দিচ্ছে, যার ফলে দীর্ঘ সারি ও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। নতুন ডিজিটাল সিস্টেমটি বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ অটোমেশন ও রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আনবে এবং বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে। স্মার্টফোন না থাকলেও নাগরিকেরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করতে পারবেন।

বিভাগটি আশা করছে, এই উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা সম্ভব হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।