Web Analytics

বরিশাল বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের অভিযোগে চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড দিয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত পৃথক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধের মাত্রা বিবেচনায় শাস্তি নির্ধারণ করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৫ জুলাইয়ের ঘটনায় আইন বিভাগের পাঁচজন, ১৯ আগস্টের ঘটনায় মার্কেটিং বিভাগের ১৯ জন, ৯ আগস্টের ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং ২২ জুলাইয়ের ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন রয়েছেন। কয়েকজনকে এক বছর বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা এবং কয়েকজনকে ছয় মাস বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।

নোটিশ জারির তারিখ থেকে এক মাসের মধ্যে জরিমানা দিতে হবে; ব্যর্থ হলে দ্বিগুণ জরিমানা প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, শাস্তি বাস্তবায়ন করা হবে এবং বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নামবিহীন তদন্ত প্রতিবেদনের কারণে আরও একটি বিভাগকে পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।