২০২৬ সালের ১৭ মে রোববার হাইকোর্ট বাংলাদেশে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইকুইটাস ফাউন্ডেশনের করা রিটের শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা নিয়ে তদন্ত ও জরিপ পরিচালনা, কঠোর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ ও এস এম জাকির হোসেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।