Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের আলোচনা ‘চমৎকার’ হয়েছে। বেইজিংয়ের ঐতিহাসিক স্বর্গমন্দির বা ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকেরা আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প জানান, কথাবার্তা ভালো হয়েছে, তবে কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত বলেননি।

এপি জানিয়েছে, সংবেদনশীল তাইওয়ান ইস্যু নিয়ে প্রশ্ন করা হলেও ট্রাম্প কোনো উত্তর দেননি। বৈঠকটি ইতিবাচক হয়েছে বলে তিনি উল্লেখ করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। দুই পরাশক্তির এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ দেখা দিয়েছে।

ট্রাম্পের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থেকে ধারণা করা হচ্ছে, প্রাথমিক আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যদিও আলোচনার মূল বিষয়বস্তু এখনো অজানা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।