Web Analytics

রাজধানীর ধানমন্ডিতে নারী চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। নিহতের স্বজন মো. মশিউর রহমান শাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং এক ম্যাগাজিন সম্পাদককে আসামি করা হয়েছে। ১৬ জুন ২০২৬ তারিখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর এ নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, সহপাঠী ডা. রহমত রশীদের সঙ্গে বিয়ের পর থেকেই ধীপ্রা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। সন্তান জন্মের পর তিনি ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন, কিন্তু আসামিরা চিকিৎসায় অবহেলা করেন এবং তাঁর পেশাগত অগ্রগতিতেও বাধা দেন। অভিযোগে আরও বলা হয়, মৃত্যুর আগে তিন দিন তাঁকে রুমে তালাবদ্ধ রেখে না খাইয়ে রাখা হয় এবং পরে মায়ের সামনে অজ্ঞান হয়ে পড়েন।

বাদীর দাবি, তাঁকে হাসপাতালে নিতে বিলম্ব করা হয় এবং প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন সম্পন্ন করা হয়। অভিযোগে মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।