Web Analytics

খেলাফত মজলিসের সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দফতর এবারের এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। তারা জানান, পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র তৈরির ধাপগুলোতে ভুল ও অব্যবস্থাপনা দেখা গেছে।

নেতারা আরও বলেন, শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি। দায়িত্বশীল অবস্থান থেকে অতিকথনের পরিবর্তে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত ছিল। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে একদিন পরীক্ষা পেছালে সমস্যা হতো না এবং শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনে সরকারের আরও সতর্কতা প্রয়োজন ছিল। তারা সতর্ক করেন, এই ইস্যুতে কোনো রাজনৈতিক অপশক্তি যেন সুযোগ নিতে না পারে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে আহ্বান জানান।

বৈঠকে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না। নেতারা গণভোটের আলোকে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।