Web Analytics

মাগুরার শ্রীপুরে সিআইডি সদস্য পরিচয় দিয়ে এক নারীকে অপহরণ করতে আসার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বুধবার দুপুরে মাগুরা জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটকদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা একটি নোহা মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। নাকোল পুলিশ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোহা মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘুরছে।

ডিউটি পার্টির ইনচার্জ এসআই আব্দুল মালেক বিষয়টি মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে জানান। পুলিশ সুপার তাঁদের নজরে রাখতে এবং ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানকে নির্দেশ দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নারীকে অপহরণ করতে সেখানে যাওয়ার কথা স্বীকার করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।