হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের বৈঠকে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পায়।
এদিকে আজ হরমুজ প্রণালিতে নৌ চলাচল সুরক্ষায় পরিকল্পনা নিয়ে ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিনিধি ক্যাথরিন ভত্রাঁ। যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য প্রতিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সামরিক অবদানের রূপরেখা তুলে ধরার কথা রয়েছে তাদের।
এই বৈঠকগুলো হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টাকে প্রতিফলিত করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।