Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে বা কারও কণ্ঠ দমনের চেষ্টা করে এমন কোনো আইন করা হবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যম বা সংবাদপত্রকে দমিয়ে রাখা এবং ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। কোনো আইন একটি উদ্দেশ্যে তৈরি হয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হোক, সরকার তা চায় না বলে তিনি উল্লেখ করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে তা ব্যবহার করে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধের সুযোগ না থাকে। সভায় গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, একটি ভালো আইন তৈরির চেষ্টা চলছে এবং গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যম ও সংবাদমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।