Web Analytics

শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে কথিত হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে। এতে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের প্রতিও সংহতি জানানো হয়।

জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জোটের উপজেলা সদস্য সচিব মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে শিক্ষকরা বক্তব্য দেন। বক্তাদের ভাষ্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং জোটের কেন্দ্রীয় সদস্য সচিব আজিজী বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে লাঞ্ছনা ও বৈষম্যের শিকার এবং বিভিন্ন আশ্বাসের মাধ্যমে নবম পে-স্কেল থেকেও বঞ্চিত করার চেষ্টা চলছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অধিকার না মিললে পাঠদান ব্যাহত হতে পারে বলে তারা সতর্ক করেন। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে ঘোষিত অবস্থান কর্মসূচির প্রতিও সমাবেশ থেকে সংহতি জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।