নরসিংদীর শিবপুরে দরিদ্র পরিবারের ১২ বছরের এক শিশুকে মাদরাসা থেকে ফেরার পথে আরিফ ও আলমগীর নামে দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় সে কিছুদিন ঘটনাটি গোপন রাখে। পরে পরিবারকে জানালে শিশুর পরিবার শিবপুর থানায় মামলা করে।
অভিযোগ রয়েছে, আলমগীরের বড় ভাই ও স্থানীয় বিএনপি নেতা মিলন শিশুর পরিবারকে একাধিকবার হুমকি দিয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা ও তাদের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। শিশুটিকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।