Web Analytics

মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি ইরানের ওপর ওয়াশিংটনের সদ্য ঘোষিত ‘ডি-ডে’ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, তেহরানের সঙ্গে সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতা আড়াল করতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান যুদ্ধে জিতছে, ট্রাম্প হারছেন এবং এর মাশুল দিচ্ছেন সাধারণ আমেরিকানরা।

মারফি বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে ছিল না, কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি সংলগ্ন ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ইরান ৩০টি অক্ষত রাখতে পেরেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রভান্ডারের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।

সিনেটর মারফির মতে, যুদ্ধক্ষেত্রে দরকষাকষির প্রধান সুবিধা এখন ইরানের পক্ষে; ফলে নতুন নিষেধাজ্ঞা তেহরানের নীতিগত অবস্থান বদলাতে পারবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সম্ভাব্য প্রায় সব কিছুর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, নতুন করে দেওয়ার মতো তেমন কিছু বাকি নেই। সংঘাত প্রায় শেষ এবং বর্তমান মার্কিন নীতি ব্যর্থতা ঢাকার লোকদেখানো আয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।