Web Analytics

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য শনিবার ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করবে। বৃহস্পতিবার দুপুরে নগর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মসূচির সমাপনী সমাবেশ বিকেল ৫টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট, আইনশৃঙ্খলার অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

১১ দলীয় ঐক্যের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত ও বিচার। শাহজাহান চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা থেকে এক হাজারের বেশি এবং ফেনী থেকে ৫০০ গাড়ি বহরে যোগ দেবে। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মিনি লং মার্চ করে নেতাকর্মীরা লালদিঘী ময়দানে জড়ো হবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।