Web Analytics

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাইকোর্টের রায়ে পুনর্বহাল হওয়া আওয়ামী লীগপন্থি চার চেয়ারম্যানকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়নে পুনর্বহাল চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাসকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবরুদ্ধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়ারম্যান মুজাহিদুল দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এ সময় প্রশাসন ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট তার পক্ষে রায় দিলে তিনি ২৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। তবে তার পুনর্বহালকে কেন্দ্র করে আলমডাঙ্গা পৌর শহরে ৩৫ থেকে ৪০ জনের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল ও চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।