Web Analytics

টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ফতেহপুর গ্রামের কৃষক হরলাল বৈষ্ণবসহ অনেক কৃষক চোখের সামনে ফসল ডুবে যেতে দেখে হতবাক হয়েছেন। শ্রমিক ও নৌকার অভাবে অনেকেই ধান কেটে আনতে পারছেন না।

নবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। চলতি মৌসুমে ২৭ হাজার ৩৫৫ হেক্টর জমিতে হাওরে ধান চাষ হয়েছে, যার ৬৭ শতাংশ ইতিমধ্যে কাটা হয়েছে। বেসরকারি সূত্রে জানা গেছে, মোট ধানের ৪০ শতাংশ কাটা হয়েছে, তবে রৌদের অভাবে ১৫ শতাংশ ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বড় ভাকৈর (পশ্চিম ও পূর্ব), দীঘলবাক, করগাঁও, বাউসা ও পানিউমদা ইউনিয়নসহ প্রায় সব হাওরেই একই অবস্থা।

ঋণ নিয়ে চাষ করা কৃষকরা এখন দুশ্চিন্তায় পড়েছেন, কারণ হঠাৎ বৃষ্টিতে তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ায় ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।