Web Analytics

রাজধানীর গুলশানে শনিবার এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও গন্তব্য—দুটিই বাড়াতে হবে। রপ্তানি বহুমুখীকরণে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন। এ জন্য শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বাণিজ্য কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে প্রাণ গ্রুপ আয়োজিত কর্মশালাটির বিষয় ছিল বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ এবং গণমাধ্যমের ভূমিকা। এতে বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এ শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং তথ্যভিত্তিক ইতিবাচক গণমাধ্যম ভূমিকা জরুরি।

মূল প্রবন্ধে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের মোট রপ্তানি ৪৮-৫০ বিলিয়ন ডলারে আটকে থাকা এলডিসি-পরবর্তী সময়ে ঝুঁকি। তিনি সমস্যা চিহ্নিত করে দ্বিপক্ষীয় চুক্তির আহ্বান জানান। প্রাণ-আরএফএলের কামরুজ্জামান কামাল স্থলবন্দর জটিলতা, পরিবহন সীমাবদ্ধতা ও গুড এগ্রিকালচারাল প্যাকটিসের অভাবকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।