Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান। মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।

আলাপের সময় প্রধানমন্ত্রী জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না। তিনি শিশুদের একসঙ্গে খেলাধুলায় অংশ নিতে এবং পরস্পরের সঙ্গে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেন।

নিজেদের খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শও দেন তারেক রহমান। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি। এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।