Web Analytics

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া মিথ্যা সংবাদ প্রচার ও হলুদ সাংবাদিকতায় জড়িত অনলাইন পোর্টালের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে তিনি এ দাবি তোলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে উদ্দেশ করে সেলিম ভূঁইয়া বলেন, কিছু অনলাইন পোর্টাল মিথ্যা সংবাদ পরিবেশন করে বিভিন্নভাবে মানুষকে উত্তেজিত করে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব প্রতিবেদনে সংসদীয় কমিটি ও সংসদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তিনি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির প্রসঙ্গ তুলে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক ও মোহাম্মদ শাহজাহানের নাম উল্লেখ করেন।

সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, ‘শিক্ষা ডট কম’ নামে একটি অনলাইন পত্রিকা সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতা নেই বলে প্রচার করেছে। তিনি বলেন, এটি জাতিকে বিব্রত করেছে এবং সংসদকে প্রশ্নবিদ্ধ করেছে। তাঁর দাবি, এনআই খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের একজন ক্যাডার পোর্টালটি চালান। সংসদে কারও পৃষ্ঠপোষকতা থাকলে তদন্ত করে তা প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।