Web Analytics

ব্যবসায়িক কঠিন পরিস্থিতির মধ্যে স্বামী চিত্রনায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত এবং পরিবারের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগপূর্ণ স্ট্যাটাসে তিনি পরিবারের নিরাপত্তা ও বিপদ থেকে মুক্তির জন্য শুভকামনা প্রার্থনা করেন।

বর্ষা পোস্টে বলেন, ব্যবসা-বাণিজ্য কিংবা মানুষের জীবন কখনোই একরৈখিক বা অপরিবর্তিত থাকে না। জীবনের বাস্তবতায় সুদিনের পাশাপাশি কঠিন ও প্রতিকূল পরিস্থিতিও আসে। তবে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রেখে এই কঠিন সময় পার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভক্তদের পাঠানো ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা জানান, তাঁদের আন্তরিকতা পরিবারের চলার পথে বড় প্রেরণা হিসেবে কাজ করে। তিনি সবার সুস্থতা ও রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করেন এবং স্বামী, সন্তান ও সমগ্র পরিবারের জন্য আন্তরিক দোয়া চান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।